যাত্রীবোঝাই বাস পড়ল পুকরে, হলদিয়ায় ভয়াবহ দুর্ঘটনা

দুর্ঘটনাগ্রস্ত বাসে বাসে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল বলে দাবি স্থানীয়দের। সকাল সাড়ে আটটা নাগাদ হলদিয়ার চকদীপা হাইস্কুলের কাছে এই দুর্ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তার পাশে পুকুরে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। বেশ কয়েকজন যাত্রীর চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে হলদিয়ার ভবানীপুর থানা এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হলদিয়ার বালুঘাটা থেকে কুঁকড়াহাটির দিকে যাচ্ছিল বেসরকারি বাসটি। যাওয়ার পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাসে পুকুরে পড়ে যায় বাসটি। দুর্ঘটনাগ্রস্ত ওই বাসে বাসে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল বলে দাবি স্থানীয়দের। সকাল সাড়ে আটটা নাগাদ হলদিয়ার চকদীপা হাইস্কুলের কাছে এই দুর্ঘটনা ঘটে। বাসটি পুকুরে পড়ে যাওয়ার পর স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। এই দুর্ঘটনার পর বাসের মধ্যে থাকা অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা। প্রথমে বাসের সামনের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়।

এই ঘটনার খবর দেওয়া হয় ভবানীপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাসটিকে পুকুর থেকে উদ্ধার করার জন্য আনা হয় তিনটি ক্রেন। ক্রেনের সাহায্যে বাসটিকে তোলা হয় পুকুর থেকে। অন্যদিকে এখনও পর্যন্ত বাসের বেশকিছু যাত্রী নিখোঁজ রয়েছে বলে মনে করা হচ্ছে। কয়েকজন মহিলা ও শিশু সেই নিখোঁজের তালিকায় রয়েছেন বলে দাবি স্থানীয়দের। বাসটিকে পুকুর থেকে তোলা হলেও, নিখোঁজ যাত্রীদের খোঁজ পেতে এখন পুকুরে নেমে তুল্লাশি চালানো হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় বাসের চালককে উদ্ধার করা হয়েছে, তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। একইসঙ্গে জখম যাত্রীদেরও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে পুলিশ।

প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ব্রিজের তলায় টেবিল টেনিস, ক্যারম! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৬ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?