চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বীরভূমে যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষ, মৃত দুই

নিজস্ব প্রতিনিধি: একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই লরির সংঘর্ষে মৃত্যু হল দুই বাসযাত্রীর। ঘটনাটি ঘটেছে বীরভূম(Birbhum) জেলার মল্লারপুরে(Mallarpur)  রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় মল্লারপুর থানায়। এই দূর্ঘটনার জেরে আহত হয়েছেন একাধিক বাসযাত্রী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আহত বাসযাত্রীদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই দুই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সিউড়ির দিক থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল ওই যাত্রীবাহী বাসটি। সেই সময় উল্টোদিক থেকে একটি দশ চাকার পাথর বোঝাই লরি এসে পড়ে। মল্লারপুরের আম্বা মোড়ের কাছে লরিটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। যাত্রীবাহী বাসটির বেশ কিছু অংশ সম্পূর্ণ ভেঙ্গে যায়।আহত হন বাসের যাত্রীদের অনেকে। কীভাবে এই দূর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ।

অন্যদিকে ধুপগুড়ির এশিয়ান হাইওয়ের উপর পৃথক একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজন ব্যক্তির। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার ভোররাতে এশিয়ান হাইওয়ের ওপর এই দূর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃতদের নাম মুন্নালাল প্যাটেল ও বিনয়কুমার প্যাটেল। তারা দুজনেই উত্তরপ্রদেশের ভাদোই জেলার বাসিন্দা। আহত ব্যক্তির নাম আদেশ যাদব। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের অনুমান, গয়েরকাটার দিক থেকে ধূপগুড়ির দিকে আসতে থাকা পিকআপ ভ্যানে অন্য কোনও গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে পিকআপ ভ্যান উলটে থাকা অবস্থায় দেখে পুলিশ। ঘটনাস্থলেই দুজন মৃত অবস্থায় ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

আইএসএফ প্রার্থী আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোটমুখে উত্তপ্ত ক্যানিং

সিপিআইএম-এর পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগ, কাঠগড়ায় শাসকদল

‘ক্ষমতায় এসে SIR-এ বাদ পড়া গোর্খাদের নাম বেছে বেছে ভোটার লিস্টে তুলব,’ আশ্বাস শাহের

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ