চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরুলিয়ার কাছে বক্সার টাটানগর এক্সপ্রেসে আগুন, আতঙ্কিত যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ফের চলন্ত এক্সপ্রেসের কামরায় দাউদাউ করে জ্বলল আগুন। বুধবার (৫ মার্চ) দুপুরে পুরুলিয়ার ছররার কাছে বক্সার টাটানগর এক্সপ্রেসে কামরায় আগুন জ্বলতে দেখেন যাত্রীরা। সঙ্গে সঙ্গেই চেইন টেনে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও  খবর পাওয়া যায়নি। যদিও দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন রেলের পদস্থ আধিকারিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বক্সার থেকে বিকেল সাড়ে তিনটে নাগাদ টাটানগরের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। পুরুলিয়ার ছররা এলাকার উপর থেকে যাওয়ার সময়ে এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায় কালো ধোঁয়া লক্ষ্য করেন গেটম্যান। সঙ্গে সঙ্গেই চালকের গোচরে আনেন বিষয়টি। সঙ্গে সঙ্গেই ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। চলন্ত ট্রেনে আগুন লেগে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে। তবে কী ভাবে ট্রেনে আগুন লাগল সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটার লিস্টে শিক্ষিকার নাম নেই, কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের ডিউটির নোটিশ

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ