প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের অডিট করতে বাংলায় ক্যাগের দল

প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের টাকা বাংলায় নয়ছয় করা হয়েছে। এই অভিযোগের জেরেই কেন্দ্র বাংলায় ক্যাগের টিম পাঠাচ্ছে অডিটের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) সরকারি স্কুলে স্কুলে মিড ডে মিল(Mid Day Meal) পায় পড়ুয়ারা। সেই মিড ডে মিলের টাকার ৬০ শতাংশ দেয় কেন্দ্র সরকার(Central Government) ও ৪০ শতাংশ দেয় রাজ্য সরকার(State Government)। কেন্দ্র সরকার এই খাতে টাকা দেয় প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের(Pradhanmantri Poshan Yojna) মাধ্যমে। এখন অভিযোগ উঠেছে, এই প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের টাকা বাংলায় নয়ছয় করা হয়েছে। অভিযোগটা তুলেছেন বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতারাই। ঠিক যেভাবে ১০০ দিনের কাজের প্রকল্প, আবাস যোজনা, জলশক্তি মিশন প্রভৃতি কেন্দ্রীয় প্রকল্পের জন্য তাঁরা বাংলার ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। যদিও ঘটনা হচ্ছে শয়ে শয়ে প্রতিনিধি দল, তদন্ত দল পাঠিয়েও বাংলার বুকে বিশেষ গরমিল খুঁজে পাচ্ছেন না কেন্দ্রের প্রতিনিধি দল। তবুও দুর্নীতির অভিযোগ তোলাআও থামছে না, কেন্দ্রের প্রতিনিধি দল পাঠানোও থাকছে না। ঠিক এবারে যেমন নির্দেশ দিয়েছে মোদি সরকার(Modi Government) প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের টাকা বাংলার বুকে মিড ডে মিলে ঠিক কীভাবে খরচ করা হয়েছে তা খতিয়ে দেখতে হবে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল(CAG) বা ক্যাগকে। করতে হবে অডিটও(Audit)। সেই অডিটের জন্যই বাংলায় আসছে নয়া প্রতিনিধি দল।

আরও পড়ুন ভারতের ৬০ শতাংশ এলাকাই ভূমিকম্পপ্রবণ, তালিকায় কলকাতাও

বঙ্গ বিজেপির নেতাদের দাবি, রাজ্যে গত ৩ বছর ধরে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের টাকা নয়ছয় করেছে। তাই কেন্দ্রকে নালিশ ঠুকেছেন তাঁরা। সেই নালিশে সাড়া দিয়ে মোদি সরকার ক্যাগকে বিশেষ ভাবে হিসাব নিকেশ করার অনুরোধ জানিয়েছে। ক্যাগ কী রিপোর্ট দিচ্ছে সেটা দেখে সেই অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে কেন্দ্র। রাজ্যে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের পরিচালনা করে থাকে স্কুল শিক্ষা দফতর। এই প্রকল্পে সরকারি স্কুলে পাঠরত প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীকে দিনে এক বার রান্না করা গরম গরম খাবার পরিবেশন করতে বলা হয়। সেই মিড ডে মিলেই দুর্নীতির অভিযোগ উঠেছে। মিড ডে মিলের দুর্নীতিতে পশ্চিমবঙ্গে এই প্রথম এমন তদন্তের নির্দেশ দিল কেন্দ্র। মিড ডে মিল ছাড়াও প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পে বালভাতিকা পেয়ে থাকে ছোট ছোট ছেলেমেয়েরা। এর মাধ্যমে প্রাক-প্রাথমিক স্তরেও পড়ুয়াদের গরম খাবার পরিবেশন করা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে গোটা দেশে ১১ লক্ষ ২০ হাজার সরকারি স্কুলের প্রায় ১১ কোটি ৮০ লক্ষ পড়ুয়া উপকৃত হয়ে থাকে।

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর