পুজোয় হস্টেলের ঘর নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বড় নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজো উপলক্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শুরু হয়ে গিয়েছে ছুটি। তাই এই সময়ে যাতে অন্য কেউ বিশ্ববিদ্যালয়ে হস্টেলের ঘরে ঢুকতে না পারে সেটাই নিশ্চিত করতে তৎপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এইজন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সকল হস্টেলের ইতিমধ্যেই তালা দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছেন।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, পুজোর ছুটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই ৪৮ ঘণ্টার মধ্যেই বন্ধ করে দিতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেলের ঘর। বিশ্ববিদ্যালয়ের কোনও হস্টেলের ঘর যাতে খোলা না থাকে তা নিশ্চিত করতে হবে যাদবপুর থানার পুলিশকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেখানে সিসিটিভি লাগানো থেকে শুরু করে বহিরাগত তত্ত্ব উঠে এসেছিল।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়ে নজর দেওয়া হয়েছে। ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পুজোর ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোনও হস্টেল খুলে রাখা যাবেনা। পুজোর সময় যাতে কোনো বহিরাগত হস্টেলে ঢুকতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে যাদবপুর থানার পুলিশকে। পুজোর পর খুলতে হবে হোস্টেল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজরদারির কথাও বলা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয় রাজ্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় বসবেন। সেই বৈঠকে নিরাপত্তা সহ যে সকল বিষয় নিয়ে আলোচনা হবে, সবটাই একটি রিপোর্ট আকারে জমা দিতে হবে।

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের

সপ্তাহের শেষ বড় ধাক্কা ভারতীয় শেয়ারবাজারে, সেনসেক্সের পতনে মাথায় হাত বিনিয়োগকারীদের

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম

আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১