চাকরি হারানো যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরি বাতিল হওয়া সমস্ত যোগ্য প্রার্থীদের বিস্তারিত তথ্য সহ তালিকা প্রকাশের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট-এর আগে একাধিক বার অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। কিন্তু যোগ্য হয়েও যাঁরা চাকরি হারালেন এমন প্রার্থীদের কোনও তালিকা প্রকাশিত হয়নি। বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত আবেদন জমা পড়েছিল। কিন্তু এই নিয়ে তিনি কোনও নির্দেশ দিলেন না।

চলতি বছর ৩ এপ্রিল এসএসসি পরীক্ষা সংক্রান্ত মামলায় দেশের সর্বোচ্চ আদালত ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করে দেয়। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে জানায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনও অযোগ্য প্রার্থী যাতে না থাকে তা নিশ্চিত করতে হবে। পরবর্তীকালেও এই বিষয়টি নিয়ে বারবার হাইকোর্টে যায় রাজ্য, স্কুল সার্ভিস কমিশন। এসএসসি’র নতুন নিয়োগ প্রক্রিয়ায় নবম ও দশম শ্রেণির জন্য যাঁরা পরীক্ষা দিয়েছিলেন সেই প্রার্থীরা দাবি করেন টেন্টেড অর্থাৎ দাগিদের আলাদা আলাদা ক্যাটাগরি উল্লেখ করে তালিকা প্রকাশ করা হোক। পাশাপাশি যাঁরা এখনও পর্যন্ত দাগি বলে বিবেচিত হননি তাঁদেরও একটি পূর্ণাঙ্গ তালিকা সামনে আনা হোক। এতে বোঝা যাবে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে কিনা।

এসএসসি যে তালিকা প্রকাশ করেছে সেখানে প্যানেলের সময় পেরিয়ে যাওয়ার পর কারা চাকরি পেয়েছিলেন তা জানানো হয়নি। চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, তাঁরা যদি দেখতে পান কারা দাগি নন তাহলে নিয়োগে স্বচ্ছতা বজায় থাকবে। কিন্তু বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ মামলার শুনানিতে আর নতুন করে যোগ্যদের এবং ক্যাটাগরি উল্লেখ করে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দেয়নি।

এসএসসির পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “টেন্ডেট লিস্ট অর্থাৎ অযোগ্যতার তালিকা আমরা প্রকাশ করে দিয়েছি। যাঁরা যোগ্য তাঁরা এখনও চাকরি করছেন। প্রতিদিন এক একজন এক একটা দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে আসবে আর সবার দাবি মানা হবে তা তো সম্ভব নয়। ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ শেষ করতে হবে। অত্যন্ত চাপের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। তাই দয়া করে আর কোনও নতুন নির্দেশ দেবেন না। নতুন নিয়োগ তালিকায় যদি কোনও টেন্টেড প্রার্থী ঢুকে পড়েন এবং সেটা যদি প্রমানিত হয় তাহলে তাঁর নাম নিয়োগ তালিকা থেকে বাদ পড়বে।”

সাংসদ-আইনিজীবীর বক্তব্য, “যাঁরা এখন চাকরি করছেন তাঁরা তো দাগি নন এটা বিবেচনা করেই চাকরি করছেন। স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে আদালতের নির্দেশ অনুযায়ী যোগ্যদের তালিকা প্রকাশ করে দিয়েছে।” যদিও মামলাকারীদের অভিযোগ, তাঁরা প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে চাকরি পেয়েছিলেন। তাঁদের সুপ্রিম কোর্টও অযোগ্য বলে উল্লেখ করেনি। কারণ তাঁরা তো দুর্নীতি করে চাকরি পাননি। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর চাকরি পেয়েছিলেন। তাঁদের তালিকা আলাদা করে স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করতে অসুবিধা কোথায়? এই নিয়ে এখন চলছে চর্চা।

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও