তীব্র গতিতে উলটে গেল গাড়ি, ইকোপার্কে ভয়ঙ্কর কান্ডের নেপথ্য কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। মত্ত অবস্থায় জোরে ছুটছিল গাড়িটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্টপ ও সামনে দাঁড়িয়ে গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৩ জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। 

জানা গিয়েছে, শনিবার সাতসকালে ইকোপার্ক ১ নম্বর গেট থেকে এগিয়ে একটি সিগন্যালের সামনে দুর্ঘটনার কবলে পরে গাড়িটি। নিউটাউনের ইকোপার্কের দু’নম্বর গেটের কাছে গাড়িটি প্রথমে বাসস্টপে ধাক্কা মারে। ডিভাইডারে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। গাড়িটি উল্টে যাবার পরে স্থানীয়রা ছুটে আসেন। তারাই খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছেছে ইকো পার্ক থানার পুলিশ। গাড়ির মধ্যে থাকা তিন জনকে উদ্ধার করেছে ইকো পার্ক থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে গাড়িটি প্রবল গতিতে ছুটে আসছিল গাড়ি। দূর থেকে দেখেই তার গতি অনেক বেশি মনে হচ্ছিল। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ধাক্কা মারে সাবস্ট্যান্ডে। তারপরে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়।

পুলিশ সূত্রে খবর, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন গাড়ির চালক। মত অবস্থায় থাকায় বাড়ির গতিক অতিরিক্ত বেশি ছিল বলে মনে করা হচ্ছে। প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় গাড়িটি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নিউটাউন এলাকায়। 

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের