SIR নিয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে, কবে শুনানি?

Share:

নিজস্ব প্রতিনিধি : আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে শুরু হয়ে যাবে এসআইআর এর কাজ। বিএলও-রা বাড়ি বাড়ি পৌঁছে যাবেন ভোটার তালিকায় কাদের নাম রয়েছে সেগুলি নিয়ে। অবৈধ ভোটার খুঁজতে এসআইআর করা হচ্ছে। এবার এসআইআর নিয়ে এবার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতিস্মিতা দাসের ডিভিশন এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

বিহারের পরে পশ্চিমবঙ্গেও বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরু করার কথা ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ৪ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা (BLO) ভোটারদের বাড়িতে বাড়িতে চলে যাবেন। ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে কাজ। ৯ ডিসেম্বর খসড়া তালিকা বের হবে। বাড়ি বাড়ি গিয়ে ২০০২ সালে ভোটার তালিকার সঙ্গে নাম মিলিয়ে দেখবেন তাঁরা। কারা মৃত ভোটার, কারা অন্যত্র চলে গিয়েছেন সবটাই খতিয়ে দেখবেন এই বিএলও রা। এসআইআর নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, একটি বৈধ ভোটারও যদি বাদ যায়, তাহলে প্রতিবাদ হবে। এবার এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাডু, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, কেরল, গুজরাত গোয়া, আন্দামান নিকোবর, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এসআইআরের কাজ চলবে। ১২ রাজ্যে এসআইআর শুরু করা হচ্ছে। যাতে নিবিড় সমীক্ষার কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার জন্য প্রতি বুথ পিছু একজন করে বুথ লেভেল অফিসার (বিএলও) থাকবেন। কোনও যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। তবে যারা অবৈধ ও অযোগ্য হিসাবে বিবেচিত হবেন, তাদের কারও নাম ভোটার তালিকায় থাকবে না। তালিকা থেকে বের করে দেওয়া হবে।’

 

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের