তপন কান্দু খুনে কংগ্রেস নেতা নেপাল মাহাতোর বয়ান রেকর্ড করল সিবিআই

তপন কান্দু খুনে দীর্ঘ সময় ধরে জেরা করা হয় কংগ্রেস নেতা নেপাল মাহাতোকে। অস্থায়ী ক্যাম্পে জেরার সময় তাঁর বয়ান রেকর্ড করে সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে এবার ডেকে পাঠানো হয়েছিল কংগ্রেস নেতা নেপাল মাহাতোকে। শুক্রবার তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। খুনের প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ ধরে। এদিন সিবিআই অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিয়েছিলেন তিনি। প্রশ্ন করা হয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়েও। প্রসঙ্গত, আদালতের রায়ে ঝালদা কাণ্ডে শুরু হয়েছে সিবিআই (CBI) তদন্ত। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন তিনি।

শুক্রবার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে দীর্ঘ সময় ধরে জেরা করা হয় কংগ্রেস নেতা নেপাল মাহাতোকে। অস্থায়ী ক্যাম্পে জেরার সময় তাঁর বয়ান রেকর্ড করে সিবিআই। জানতে চাওয়া হয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কিত কথাও। নেপাল সাংবাদিকদের জানান, তাঁর কাছে যা যা জানতে চাওয়া হয়েছে, সব জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত,  কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে গত ২৮ এপ্রিল ডাক পড়েছিল স্থানীয় বিডিওর। বৃহস্পতিবার বিডিওকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন তাঁকে তলব করা হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অস্থায়ী ক্যাম্পে। উল্লেখ্য, গত ১৩ মার্চ ঝালদায় খুন হয়েছিলেন তপন কান্দু। তাঁকে গুলি করে খুব করা হয়। এই ঘটনায় গত ৪ এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় বৃহস্পতিবার ঝালদা ১ – ব্লকের বিডিওকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিডিওর নাম রাজকুমার বিশ্বাস। অস্থায়ী ক্যাম্পে প্রায় ১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তবে ঠিক কী কী প্রশ্ন করা হয়েছে, জানা যায়নি তা। সাংবাদিকদের সামনে এই বিষয়ে কিছু বলতে চাননি বিডিও। উল্লেখ্য, গত ১৩ মার্চ খুন হয়েছিলেন তপন কান্দু। ওই দিন সন্ধ্যায় গুলি করে খুন করা হয় ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে। সেই সময় তিনি ঝালদা- বাগমুন্ডি রাস্তার ওপরে হাঁটছিলেন। একটি বাইকে করে ৩ জন দুষ্কৃতী এসে গুলি করে কংগ্রেস কাউন্সিলরের পেট লক্ষ্য করে।

গুরুতর জখম অবস্থায় তপনকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় পাশের রাজ্য ঝাড়খণ্ডে। ভর্তি করা হয় রাঁচির একটি নার্সিংহোমে। কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দু। গত ৪ এপ্রিল আদালতের বিচারপতি নির্দেশ দেন এই ঘটনার তদন্ত করবে সিবিআই। এর ২৩ দিন পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করে ঝালদা ১- ব্লকের বিডিও-কে। বিডিওকে জিজ্ঞাসাবাদের পরের দিনই জিজ্ঞাসাবাদ করা হল কংগ্রেস নেতা নেপালকে।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা