কলকাতার পরে কৃষ্ণনগরেও মহুয়ার বাড়িতে হানা CBI’র

মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে CBI এদিন সকালেই হানা দিয়েছে। দুপুরেই দেখা গেল, CBI কৃষ্ণনগরে মহুয়ার বাড়িতেও চলে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আক্রমণের শান আরও বাড়িয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডের জেরে সাংসদ পদ খোয়ানো মহুয়া মৈত্র্যের(Mahua Moitra) বাবার বাড়িতে এদিন সকালেই হানা দিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতায়(Kolkata) মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে CBI এদিন সকালে হানা দেয় দিল্লির একটি পুরাতন মামলার সুবাদে। কিন্তু এদিন দুপুরেই দেখা গেল, CBI নদিয়া(Nadia) জেলার কৃষ্ণনগরে(Krishnanagar) মহুয়ার বাড়িতেও চলে গিয়েছে। কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী তলায় যেখানে মহুয়া থাকেন সেখানে এসেছেন CBI’র ৫ সদস্যের একটি দল। ইতিমধ্যেই তাঁর বাড়ি ঘিরে ফেলেছেন ৮ থেকে ১০ জন জওয়ান। তল্লাশি চলছে গোটা বাড়িতে। এ ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল পড়েছে এলাকায়। উৎসুক জনতার ভিড় বাড়ছে বাড়ির চারপাশে। তবে কাউকেই ঢুকতে দিচ্ছেন না জওয়ানেরা। সূত্রের খবর, এই বাড়িতে মহুয়া খুব একটা থাকেন না। বেশিরভাগ সময় থাকেন করিমপুরের বাড়িতে। সিদ্ধেশ্বরী তলার পর CBI করিমপুরের বাড়িতে যাবে কিনা তা নিয়ে চলছে চাপানউতোর। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। যদিও সকালে জানা গিয়েছিল সেখানে যেতে পারে CBI। 

জানা গিয়েছে, ২০১৯ সালে নির্বাচনের সময় সিদ্ধেশ্বরী তলার বাড়ি থেকে কাজ করেছিলেন মহুয়া। এদিন সেই বাড়িতেই হানা দিয়েছে CBI। এদিন সকালে যখন কলকাতায় আলিপুরে তাঁর বাবার ফ্ল্যাটে CBI হানা দেয় তখন মহুয়া ছিলেন নদিয়ার করিমপুরে। কিন্তু জানা গিয়েছে, এখন করিমপুরের সেই বাড়িতে তালা পড়ে গিয়েছে। সূত্রের খবর সেই বাড়িতে নেই মহুয়া। দলীয় প্রচারে গিয়েছেন সকালেই। ঘটনায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, ‘স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য মোদি সরকার এসব করছে। ওরা এখনও কৃষ্ণনগরে প্রার্থীই দিতে পারেনি। তাই এখন মহুয়া মৈত্র্যকে বিরক্ত করতে চাইছেন। আসলে এইভাবে তৃণমূল কংগ্রেসের মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে। কিন্তু কোনও লাভ হবে না।’ উল্লেখ্য, গত ১৯ শে মার্চ মহুয়ার মৈত্র্যের বিরুদ্ধে ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডের জেরে CBI তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। সেই নির্দেশের ওপর ভর দিয়েই CBI ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে FIR দায়ের করেছে। লোকপাল তাঁদের লিখিত নির্দেশে CBI-কে আগামী ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছিল। তাই মহুয়ার বিরুদ্ধে প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সরাসরি তাঁর বাড়িতে হানা দিল CBI।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ