চলছে গুলির খোলের খোঁজ, তপন খুনের ঘটনার পুনর্নির্মাণে সিবিআই

ঝালদা কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনার পুনর্নির্মাণ করল সিবিআই। বুধবার ঘটনাস্থলে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনার পুনর্নির্মাণ করল সিবিআই। বুধবার ঘটনাস্থলে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন সকাল ১১ টা নাগাদ ঘটনার প্রত্যক্ষদর্শীদের নিয়ে ঘটনাস্থলে যান সিবিআইয়ের আধিকারিকরা। একটি মোটরসাইকেলে চেপে এর পর ঘটনার পুনর্নির্মাণ শুরু করেন তদন্তকারীরা। যে আগ্নেয়াস্ত্র থেকে তপনকে গুলি করা হয়েছিল সেই গুলির খোলের  খোঁজে এদিন ঘটনাস্থলে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।

 

১৩ মার্চ গুলিবিদ্ধ হয়ে যে জায়গায় তপন কান্দু আহত অবস্থায় পড়েছিলেন, এদিন তার চারপাশও ঘুরে দেখেন তদন্তকারীরা। অন্যদিকে যে আগ্নেয়াস্ত্র থেকে তপনকে গুলি করা হয়েছিল সেই গুলির খোলের এখনও সন্ধান পাননি গোয়েন্দারা। তার খোঁজে এদিন ঘটনাস্থলে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন ঘটনাস্থলে আনা হয় ময়নাতদন্তকারী চিকিৎসককেও।

 

গত মার্চ মাসের ১৩ তারিখে ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু গুলিবিদ্ধ হন। ঝালদা-বাগমুন্ডি রোডে বিকেলে হাঁটার সময় তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। গোকুলনগর গ্রামের কাছে উল্টো দিক থেকে একটি বাইকে আসা ৩ জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয়। মোট ৩টি গুলি লাগে তপনবাবুর শরীরে। এর মধ্যে একটি গুলি লাগে তাঁর মাথায়। গুলি চালানোর পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় আহত তপন কান্দুকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর পর রাঁচির হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ঝালদার কংগ্রেস কাউন্সিলরের। এই খুনের ঘটনায় নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আবেদন বিবেচনা করে কলকাতা হাইকোর্ট এই খুনের তদন্তভার দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে।

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার