আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লালন মৃত্যুর জেরে সাসপেন্ড ২ সিবিআই আধিকারিক সহ ৪

নিজস্ব প্রতিনিধি: বকটুই কাণ্ডের(Boktui Mass Killing) মূল অভিযুক্ত লালন শেখের(Lalan Sheikh) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠেছিল সিবিআইয়ের(CBI) বিরুদ্ধে। কেননা রামপুরহাটে(Rampurhat) সিবিআইয়ের হেফাজতে থাকা অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। লালনের পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে মেরে দিয়ে তাঁর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল শৌচালয়ে। সবটাই নাকি করা হয়েছিল সিবিআইয়ের নির্দেশেই। সেই ঘটনায় এবার ২ সিবিআই আধিকারিক সহ মোট ৪জনকে সাসপেন্ড করা হল। যে ২ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন রাহুল প্রিয়দর্শী ও বিলাস মাধঘটু। এর বাইরে আরও ২জন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। এদের বকটুই কাণ্ডের তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে সিবিআই।

আরও পড়ুন লড়াই ডেঙ্গুর বিরুদ্ধে, ৪ জেলার ৫০টি পুরসভাকে কড়া নির্দেশ

জানা গিয়েছে, লালন শেখের মৃত্যুর ঘটনার দিন সাসপেন্ড হওয়া ২ সিবিআই আধিকারিক মাত্র ২জন কনস্টেবলের দায়িত্বে রেখে রামপুরহাট আদালতে চলে যান নথি সংগ্রহ করতে। সেই সময়েই লালন ওই ২জন কনস্টেবলকে বলেই শৌচাগার যান এবং সিবিআইয়ের দাবি মতন সেখানেই তিনি আত্মঘাতী হন। যদিও লালনের পরিবারের দাবি, লালন আত্মঘাতী হননি। তাঁকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর সবটাই নাকি করা হয়েছে রাহুল প্রিয়দর্শী ও বিলাস মাধঘটুর নির্দেশে। সেই মর্মে রামপুরহাট থানায় লালনের পরিবারের তরফে ওই দুই আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরও করা হয়। যদিও সিবিআই সেই ঘটনার জেরে কলকাতা হাইকোর্টে পালটা মামলা দায়ের করে যাতে পুলিশ লালনের মৃত্যুর ঘটনায় কোনও সিবিআই আধিকারিককে গ্রেফতার করতে না পারে। আদালত সেই আর্জি মঞ্জুরও করে। তারপর থেকেই সিবিআই লালনের মৃত্যুর ঘটনা নিয়ে প্রাথমিক বিভাগীয় তদন্ত শুরু করেছিল। সেই তদন্তেই রাহুল প্রিয়দর্শী ও বিলাস মাধঘটুর গাফিলতির পাশাপ্সহি ২জন কনস্টেবলের গাফিলতিও সামনে আসে। তার জেরেই এদিন তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ