সহজ হল প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি’ প্রকল্পে যোগ দেওয়ার পদ্ধতির

পিএম কিষান মোবাইল অ্যাপে নিজের মুখের ছবি স্ক্যান করিয়েই ‘প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি’ প্রকল্পে নিজেদের নাম নথিভূক্ত করতে পারবেন কৃষকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) মুখে বড় পদক্ষেপ করল কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। সহজ করা হল ‘প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি’ প্রকল্পে যোগ দেওয়ার পদ্ধতির। কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী নরেন্দ্র সিং টোমার জানিয়েছেন যে, এবার থেকে আঙুলের ছাপ অথবা OTP বা One Time Password ছাড়াই কৃষকেরা ‘প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি’(PM Kisan Samman Nidhi) প্রকল্পে নিজেদের নাম নথিভূক্ত করতে পারবেন। পিএম কিষান মোবাইল অ্যাপে নিজের মুখের ছবি স্ক্যান করিয়েই কেন্দ্রের এই প্রকল্পে যোগ দেওয়ার সুযোগ মিলবে। বাংলার বুকে যখন পঞ্চায়েতের যুদ্ধ চলছে ঠিক তখনই সরাসরি কৃষকদের জন্য চালু কেন্দ্রীয় প্রকল্পে যোগ দেওয়ার রাস্তা আরও সহজ করে দেওয়া হল। আর জেরে অনেকেই মনে করছেন, আসলে বাংলার তো বটেই দেশের আরও অনেক রাজ্যের কৃষকেরা এই প্রকল্পের সেভাবে যোগ দিচ্ছিলেন না। সেই প্রকল্পে উপভোক্তার সংখ্যা বাড়াতেই এই পদক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন কলকাতার ৪৪টি ওয়ার্ডের বাসিন্দাদের কর সুরাহার উদ্যোগ

টোমার জানিয়েছেন, এখন থেকে আর কৃষককে কোনও জায়গায় গিয়ে আঙুলের ছাপ দিয়ে E-KYC করানোর প্রয়োজন নেই। পিএম কিষান মোবাইল অ্যাপে নিজের মুখের ছবি স্ক্যান করিয়েই কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি’ প্রকল্পে নিজেদের নাম নথিভূক্ত করতে পারবেন কৃষকেরা। বাড়িতে বসেই অ্যাপের মাধ্যমে মুখের ছবি স্ক্যান করে তা আপলোড করলেই চলবে। তাতেই E-KYC হয়ে যাবে। বাকি কৃষিজমি আছে কি নেই, তার প্রমাণ অবশ্য দিতে হবে। তারপরেই বছরে ৩ কিস্তিতে মিলবে কেন্দ্রের দেওয়া মোট ৬ হাজার টাকা। উল্লেখ্য, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার গ্রাহককে যেসব প্রকল্পের সুবিধা দেয়, তার মধ্যে একমাত্র পিএম কিষান অ্যাপেই মুখের ছবি স্ক্যান করা হচ্ছে। তবে অনেকেই মনে করছেন ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রাখার পাশাপাশি আবাসন প্রকল্পের টাকা আটকে রাখায় বাংলার পাশাপাশি দেশের সব রাজ্যেই গ্রামীণ এলাকায় কোনঠাসা হয়ে গিয়েছে বিজেপি। সেই পরিস্থিতি থেকে বেড়িয়ে আসতেই এখন ‘প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি’ প্রকল্পে কৃশজকদের যোগ দেওয়ার পদ্ধতি সহজ করে দেওয়া হল।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩