অন্তরের ডাক শোনেন দেবী, মধ্য কলকাতার জগদ্ধাত্রী মন্দিরে হয় মায়ের নিত্যপুজো

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় দুর্গাপুজো হয় জাঁকজমক ভাবে। জগদ্ধাত্রী পুজোয় লক্ষ লক্ষ জনসমাগম হয় চন্দননগর ও কৃষ্ণনগরে। আর কয়েকদিন পরেই জগদ্ধাত্রী পুজো। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মন্ডপে মন্ডপে। কিন্তু কলকাতাতে স্থায়ী জগদ্ধাত্রী মন্দির রয়েছে। এই মন্দির অত্যন্ত জাগ্রত বলে পরিচিত। কলকাতায় কংক্রিটের জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে প্রাচীন মন্দিরের কাহিনী। ১০০ বছরেরও বেশি সময় ধরে এই মন্দির অবস্থিত।

মধ্য কলকাতার সার্পেন্টাইন লেনে অবস্থিত এই মন্দির। ব্রিটিশ আমল থেকে বহু মন্দির তৈরি হয়েছিল কলকাতায়। শিয়ালদা স্টেশন থেকে হঠাৎ পথে পৌঁছে যাওয়া যায় সন্তোষ মিত্র স্কোয়ার। সেখানেই সার্পেন্টাইন লেন। সেই রাস্তা ধরে হেঁটে গেলেই শতাব্দী প্রাচীন মন্দির। স্থানীয়দের কাছে এই মন্দির অত্যন্ত জাগ্রত। এই মন্দিরকে তাঁরা ঠাকুরবাড়ি বলেই চেনেন। তিন খিলানের উঁচু বেদির ওপর রয়েছে এই মন্দির। দালানের ওপর একাধিক স্তম্ভ মন্দিরের ছাদকে ধরে রেখেছে। মন্দিরের দুপাশের দেওয়ালে রয়েছে ভাস্কর্য। গর্ভগৃহে অধিষ্ঠান করছেন দেবী। মন্দিরে মৃন্ময়ী মাতৃপ্রতিমা পরিবর্তে রয়েছে অষ্টধাতুর দেবীমূর্তি। সিংহের উপর উপবিষ্ট তিনি। প্রতিদিন মায়ের পুজো হয় মন্দিরে।

মধ্য কলকাতায় যখন ইংরেজদের দাপট ছিল। তখন কেদারনাথ দাস এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। ১৮৮৮ সালে মন্দির তৈরি হয়। তারপর থেকেই পুজো হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল হয়েছে। কিন্তু মায়ের মন্দির রয়ে গিয়েছে। স্থানীয়দের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসেন পুজো দিতে। জগদ্বাত্রী পুজোর দিনগুলোতেও এই মন্দিরে ভিড় উপচে পড়ে। বলা হয়ে থাকে, মন থেকে মায়ের কাছে কিছু চাইলে, খালি হাতে কেউ ফেরেন না।

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে