ডুয়ার্সের বুক চিরে নতুন রেলপথে সবুজ সংকেত রেলের, পরিবেশ ধ্বংসের আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সেবক–রংপো রেলপথ নির্মাণ হচ্ছে। আর তা নিয়ে উত্তরবঙ্গের পাহাড়ে বিপদের আশঙ্কা রয়েছে বলে বিতর্ক তুঙ্গে উঠেছিল আগেই। আবার আবার ডুয়ার্সে চা–বাগান এবং জঙ্গলের বুক চিরে আরও একটি নতুন রেলপথে সবুজ সংকেত দিল রেল। এই নয়া রেলপথ চালসা থেকে ভুটান সীমান্তের কাছে নক্সালবাড়ি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ রেললাইন। আর তা তৈরির প্রস্তাবে সায় দিয়েছে রেল বলে খবর। এই বিষয়ে জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের প্রস্তাব মেনে নেওয়া হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিঠি দিয়ে জানিয়েছেন। তবে এত অল্প দূরত্বের জন্য সংরক্ষিত জঙ্গল এবং পাহাড় কাটার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকী এতে পরিবেশ ধ্বংস হবে বলেও আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

এদিকে রেল সূত্রে খবর, প্রথম ধাপে চালসা থেকে খুনিয়া মোড়, শিবচু এবং জলঢাকা হয়ে নক্সাল পর্যন্ত লাইন পাতার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই নয়া রেল প্রকল্পের আনুমানিক খরচ ধরা হয়েছে ২৯২ কোটি টাকা। আর এই বিষয়ে উত্তর–পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানান, আগামী অর্থবর্ষে একাধিক নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনার মধ্যেই এই রেল প্রকল্পটিও রয়েছে। তবে তিনি কোনও পরিবেশ ধ্বংসের আশঙ্কা করেননি। তাতে আরও চমকেছেন পরিবেশবিদরা।

অন্যদিকে বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের দাবি, এই রুটে রেল পরিষেবা চালু হলে পর্যটনের ব্যাপক প্রসার ঘটবে এবং স্থানীয় মানুষজনের রুজিরোজগার অনেকটা বাড়বে। বিন্দু, ঝালংয়ের মতো এলাকা আরও জনপ্রিয় পর্যটনকেন্দ্র হয়ে উঠবে। তবে তাতে যে ব্যাপক হারে জঙ্গল এবং পাহাড়ের ধ্বংস হবে সেটা তিনি অনুভব করেননি বলেই অভিযোগ। আর রেল ইউজার্স কমিটির সদস্য পার্থ রায় পর্যটন এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির যুক্তি তুলে ধরেছেন। যদিও পরিবেশবিদরা মনে করছেন, এই রেলপথ যদি হয় তাহলে এখানে জীবজগতের ব্যাপক ক্ষতি হবে।

এছাড়া এই প্রস্তাবিত রেলপথ নিয়ে পরিবেশপ্রেমীদের আশঙ্কা অন্য জায়গায়। সেটা হল, প্রস্তাবিত এই নয়া রুটের পাশে আছে চাপড়ামারি অভয়ারণ্য এবং নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের সংবেদনশীল এলাকা। আগে পরিবেশগত কারণে চালসা–মেটেলি রেলপথের ছাড়পত্র মেলেনি। এবার সেখানে নক্সাল পর্যন্ত রেল লাইনে কেমন করে অনুমোদন মিলবে?‌ সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকী একই রুটে ইতিমধ্যেই বিকল্প হাইওয়ের কাজ শুরু হয়েছে। পরিবেশবিদ রাজা রাউতের বক্তব্য, ‘‌পাহাড় ও জঙ্গলে একসঙ্গে চওড়া সড়ক এবং রেলপথ তৈরি হলে ধস ও পরিবেশগত বিপর্যয় অনিবার্য।’‌

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?