একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের Semester 2’র পরীক্ষার সময়সূচিতে বদল, নোটিস সংসদের

সংসদের তরফে নোটিস দিয়ে জানানো হয়েছে আগামী বছর একাদশ শ্রেনীর Semester 2’র পরীক্ষা সময়ে বদল ঘটানো হয়েছে। ৩টের জায়গায় ২টো থেকে পরীক্ষা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় পাশ করে যারা এখন একাদশ শ্রেনীতে পড়ছে বা ভর্তি হয়েছে তাঁরা আগামিবছর প্রথমবার Semester পদ্ধতিতে ওই শ্রেনীর ফাইনাল পরীক্ষা দেবে। দুটি ধাপে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের Semester 2’র পরীক্ষা(Class 11 Semester 2 Exam) নেওয়া হবে। কিন্তু সেই পরীক্ষার সময়সূচি(Time Change) সোমবার পরিবর্তন করে নোটিস(Notice) জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ(WBCHSE)। ২০২৫-এর মার্চে শেষ বারের মতো বার্ষিক ব্যবস্থায় উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। কারণ, এর পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। ২০২৪-এ মাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়ারা ওই পদ্ধতিতে প্রথমবার পরীক্ষা দেবে। 

আরও পড়ুন, কী সর্বনাশ, প্রসূতির পেট কাটার সময়ে কিনা কাঁচিই ভেঙে গেল

আগে ঠিক ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে Semester 2’র পরীক্ষা নেওয়া হবে। আর সেই পরীক্ষা হবে দুপুর ৩টে থেকে। কিন্তু এদিন সংসদের তরফে নোটিস দিয়ে জানানো হয়েছে ৩টে নয় পরীক্ষা হবে দুপুর ২টো থেকে। বিকেল ৪টে অবধি সেই পরীক্ষা চলবে। তবে ভিজুয়াল আর্ট, মিউজিক ও ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিটের। দুপুর ২টো থেকে ৩টে ১৫ অবধি সেই পরীক্ষা নেওয়া হবে। এরই পাশাপাশি এদিন পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য(Chiranjib Bhattacharya) ৩০ নভেম্বরের মধ্যে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সেরে ফেলার নির্দেশ দিয়েছেন। এদিন নির্দেশিকা জারি করে প্রতিটি স্কুলকে সেই মর্মে চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিন একাদশ শ্রেনীর পরীক্ষার সময় পরিবর্তন প্রসঙ্গে চিরঞ্জীববাবু জানিয়েছেন, ‘এর আগে একদশের দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষার যে রুটিন প্রকাশ করা হয়েছিল তা হওয়ার কথা ছিল দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ বার সেই সময়ই সীমার পরিবর্তন করে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত করা হল। কেননা সেই সময় রোজা(Roja) চলবে। পাশাপাশি দেরি করে পরীক্ষা শেষ হলে দূরবর্তী পরীক্ষার্থীদের বাড়ি ফিরতে অসুবিধার সম্মুখীন হতে হবে। এই বিষয়গুলি মাথায় রেখে সময় ১ ঘন্টা এগিয়ে আনা হল একাদশ শ্রেণির ক্ষেত্রে।’

আরও পড়ুন, প্রাণের শহর কলকাতা আবারও বিশ্বসেরা, সুখবর শোনালেন মমতা

তিনি জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে দুপুর ১.১৫ মিনিটে। তারপরেই সেমিস্টার টু-এর পরীক্ষা একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য শুরু হবে দুপুর ২টো থেকে। এর জন্য কোথাও কোনও অসুবিধা হবে না। উল্লেখ্য, আগামী বছর ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, এবং শেষ হবে দুপুর ১.১৫ মিনিটে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৪৫ মিনিট বাদে দুপুর ২টো থেকে নয়া রুটিন অনুযায়ী একাদশ শ্রেণির দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা নেওয়া হবে। চিরঞ্জীববাবুর দাবি, পরীক্ষার্থীদের সুবিধার্থেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই প্রয়াস। এর ফলে যারা রোজা করবে তাদের অনেকটাই সুবিধা হবে। শিক্ষা সংসদ সব সময় সংবেদনশীল। ছাত্র-ছাত্রীদের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি