দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এক্সপোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের কথা ও সুরে একটি গানকে ভিডিও আকারে শেয়ার করেছেন তিনি। ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে সকলের মঙ্গল কামনা করেছেন তিনি।

এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি লিখেছেন, ভ্রাতৃ দ্বিতীয়ায় সবাইকে আমার শুভেচ্ছা। আমার কথা ও সুরে, ঐতিহ্যর কণ্ঠে ছোট্ট নিবেদন। 

 

মঙ্গলবার রাতে প্রতিপদ তিথি ছিল। ওই দিনও রাজ্যের বিভিন্ন জায়গায় ভাইফোঁটা উৎসব পালিত হয়। প্রতি বছর প্রতিপদ ও দ্বিতীয়া মিলিয়ে ভাইফোঁটা হয় বাংলায়।এক এক জনের বিভিন্ন। সেই নিয়ম মেনেই হয় ভাঁইফোটা। প্রতিপদ এবং দ্বিতীয়া মিলে ভাইফোঁটা অনুষ্ঠিত হলেও উদ্‌যাপনের ধরনে পার্থক্য আছে। পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি ভ্রাতৃদ্বিতীয়া হিসেবে পরিচিত। বেশিরভাগ মানুষ এই দিনেই সাধারণত ভাইফোঁটা পালন করে থাকেন। কিন্তু অনেকেই প্রতিপদে ফোঁটা দেয়। বৃহস্পতিবার রয়েছে দ্বিতীয়া তিথি। এদিন সকলেই চন্দন, কাজল, ঘিয়ের ফোঁটা এঁকে দেবেন ভাইয়ের কপালে। প্রতিবছর ভাইফোঁটায় সকলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এবারও তার অন্যথা হয়নি। এবারও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন নিজের লেখা ও সুর দেওয়া গানে। গানটি – ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, মঙ্গলদ্বীপে জ্বলুক শিখা। এই গান দিয়ে একটি ভিডিও বানিয়ে শেয়ার করেছেন তিনি। ভাই ও বোনের মধ্যে এই বিশেষ বন্ধন সর্বদা আরও বেশি উৎসাহ এবং ভালবাসার সাথে পালিত হোক। এমনটাই চান মুখ্যমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ