নবান্নের নজরে বাংলার বাড়ি ও পথশ্রী প্রকল্প, কাজ দ্রুত শেষ করার নির্দেশ মুখ্যসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যজুড়ে চলছে SIR-র কাজ। বিএলও দের সাহায্যে কাজ করেছেন বিএলএ-রাও। সমস্ত রাজনৈতিক দলের বিএলএ-রা কাজ করছেন। কিন্তু এসআরআর-র কাজে রাজ্যে উন্নয়ন যাতে থমকে না যায়, সেদিকে সতর্ক থাকার কথা বলেছে নবান্ন। এখন নবান্নের নজরে বাংলার বাড়ি ও পথশ্রী প্রকল্প। এসআইআর-র কাজ করতে গিয়ে এই প্রকল্পের কাজ যেন থমকে না যায়। জেলাশাসকদের এমনই কড়া বার্তা মুখ্যসচিব মনোজ পন্থের।

শনিবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছেন  মুখ্যসচিব মনোজ পন্থ। সামনের বছরেই বিধানসভা নির্বাচন। তার আগে  উন্নয়নের প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। উন্নয়নের কাজ শেষ করার ডেটলাইনও দিয়েছএন। বলা হয়েছে, জানুয়ারি মাসের মধ্যে কাজ করতে হবে।

অভিযোগ, টাকা পাোয়ার পরেও বাংলার বাড়ি ও পথশ্রী প্রকল্পের কাজ হয়নি। টাকা পাওয়ার পরেও অনেকেই বাড়ি তৈরি করেননি। সেই কাজ দ্রুত শেষ করতে হবে। এই বাড়ি তৈরির বিষয়ে আরো উদ্যোগী হতে হবে। গ্রামীণ রাস্তার টেন্ডার দ্রুত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। কোনও কাজ ফেলে রাখা যাবে না। নতুন করে শুরু হওয়া আমাদের পাড়া-আমাদের সমাধান কর্মসূচির কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার পরে রিপোর্ট দেওয়ার কথাও বলা হয়েছে।

বলা হয়েছে, জানুয়ারি মাসের মধ্যে শেষ করতে হবে গ্রামীণ রাস্তার কাজ। পাশাপাশি বাংলার বাড়ি, আমাদের পাড়া – আমাদের সমাধান প্রকল্পের কাজেও গতি আনতে হবে। শনিবার নবান্নের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ। শনিবার নবান্নে দফায় দফায় জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা