আইসিডিএসের গরম কড়াইতে পড়ে দগ্ধ শিশু, চাঞ্চল্য

জখম শিশু চিকিৎসাধীন নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা। আইসিডিএসের (ICDS) গরম কড়াইতে পড়ে ঝলসে গেল এক শিশু। নন্দীগ্রাম-১ -এর ১০ নম্বর আইসিডিএস কেন্দ্রের ঘটনা। ঘটনায় এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ভাইরাল। জখম (INJURED) শিশু চিকিৎসাধীন।

জখম শিশু চিকিৎসাধীন নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল। গত শুক্রবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় জানা গিয়েছে, এই আইসিডিএসের নাম সাউথ খণ্ড জলপাই আইসিডিএস। জানা গিয়েছে, শিশুটি খেলার সময় ওই গরম কড়াইতে পড়ে যায়। কড়াইতে ছিল গরম ভাতের ফ্যান। শিশুকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে দেখা যায়, তার শরীর অনেক অংশ পুড়ে গিয়েছে। এরপরে দ্রুত দগ্ধ শিশুকে ভর্তি করা হয় নন্দীগ্রাম-১ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।

জানা গিয়েছে, এই ঘটনায় শোক প্রকাশ করে উদবিগ্ন হয়েছেন ব্লক আধিকারিক। তিনি আইসিডিএস কর্মীদের নিয়ে বৈঠক করেন। শিশু নিরাপত্তা বিষয়ে একাধিক পদক্ষেপ নেওয়া নিয়ে আলোচনা হয়েছে। আইসিডিএস কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। নির্দেশ, রান্নার জায়গা ঘিরে রাখার। সেখানে যেন না শিশুরা আসতে পারে। শিশুদের খেলার জায়গা যেন নিরাপদ হয়। ব্লক আধিকারিক জানিয়েছেন, জখম শিশু বর্তমানে অনেকটাই সুস্থ। দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে। এই ধরণের ঘটনা যাতে আর না ঘটে, সেই দিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। দাবি, আরও জোরদার করা হোক শিশু নিরাপত্তা। উদ্বিগ্ন জখম শিশুর পরিবার। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আর ভয়ের কোনও কারণ নেই।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি