রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এবার ‘চোখের আলো’ শিবির

রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 'চোখের আলো' প্রকল্পের শিবির করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে এই শিবির চলবে ৩১ মার্চ পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে রাজ্যজুড়ে মানুষের অন্ধত্ব ঘোচাতে শুরু হতে চলেছে ‘চোখের আলো’(Chokher Aalo) প্রকল্পের শিবির(Camp) যা করা হবে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মানুষের চোখের দৃষ্টি ফেরাতে ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত(Gram Panchayat) এলাকায় ‘চোখের আলো’ প্রকল্পের শিবির করে চোখ অপারেশন ও চশমা বিতরণের কাজ করবে রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের প্রতিটি পঞ্চায়েত এলাকায় কমপক্ষে একটি করে শিবির করা হবে। সেখানে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করাতে পারবেন সাধারণ মানুষ। বিনামুল্যে সেখান থেকে মিলবে চশমাও। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই সব শিবিরে চোখের ছানি অপারেশন হবে। অপারেশনে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। চোখে ছানির ফলে যাঁরা দৃষ্টিশক্তি হারাতে বসেছেন, তাঁদের চিহ্নিত করে নিকটবর্তী কোনও সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করানো হবে। অথবা কোনও স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় অপারেশনের ব্যবস্থা করবে স্বাস্থ্য দফতর। চোখের পাওয়ার কমে যাওয়া এবং অন্যান্য চক্ষুরোগেরও চিকিৎসার ব্যবস্থাও থাকবে। এই অভিযান সফল করতে গ্রামাঞ্চলে নজরদারি চালাবেন বিডিও(BDO)-রা।

আরও পড়ুন খাদ্য সুরক্ষা প্রকল্পে ফের রেশন গ্রাহকেরা পাবেন গম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চালু করা ‘চোখের আলো’ প্রকল্প এ বছর দ্বিতীয় বর্ষে পা দিল। সেই উপলক্ষ্যেই মানুষের অন্ধত্ব নিবারণে এই বিশেষ অভিযান। এবারে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নূন্যতম একটি করে শিবির করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১ ফেব্রুয়ারি থেকে এই শিবির চলবে ৩১ মার্চ পর্যন্ত। যদিও স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে এখন তা হচ্ছে পুরসভা এলাকায়। ২০ জানুয়ারি থেকে সেখানে এই প্রকল্পের শিবির চলছে। গ্রামে শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। সূত্রে জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসে জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী এই ধরনের ২-১টি শিবির পরিদর্শনেও যেতে পারেন। শিবিরগুলিতে যারা আসবেন তাঁরা বিনামূল্যে তাঁদের চোখ পরীক্ষা করাতে পারবেন, ছানি অপারেশন করাতে পারবেন, চশমা লাগলে সেটাও পাবেন এবং চোখের অনান্য রোগের চিকিৎসাও পাবেন। কোথায় এই শিবির হচ্ছে, সেটা যাতে সাধারণ মানুষ আগেভাগে জানতে পারেন তার জন্যে বাড়ি-বাড়ি প্রচার চালাবেন আশাকর্মী এবং মহিলা আরোগ্য সমিতির সদস্যরা। কিছু কিছু জায়গায় রোড শোয়েরও আয়োজন হবে। প্রচারে লোকশিল্পীদেরও সাহায্য নেওয়া হবে। মানুষ যাতে তাঁদের পছন্দ মতো চশমা বেছে নিতে পারেন, তার জন্যে প্রতিটি শিবিরে পর্যাপ্ত সংখ্যক ফ্রেম রাখা থাকবে। যাঁরা চোখের অপারেশন করাতে যাবেন, তাঁদের যাতায়াতের খরচও বহন করবে সরকার।

আরও পড়ুন বিধবা ও বার্ধক্য ভাতা নিয়ে একাধিক জেলাকে সতর্ক করল নবান্ন

তবে পঞ্চায়েত ভোটের ঠিক মুখে অন্ধত্ব নিবারণে রাজ্য স্বাস্থ্য দফতর হঠাৎ অতি তৎপর হয়েছে বলে এখন কটাক্ষ হানা শুরু করছে বিরোধীরা। এমনকি বঙ্গ বিজেপির তরফে এটাও বলা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হ্যে গেলেও যদি এই শিবির চালানো হয় তাহলে আদালতে এই নিয়ে মামলা দায়ের করা হবে। যদিও রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকেরা জানিয়েছেন, যে সব সরকারি কাজ বা শিবির ভোটের দিনক্ষণ ঘোষণার আগে চালু হয়ে গিয়েছে সেগুলি চালু থাকাতে কোনও সমস্যা নেই। ভোটের দিনক্ষণ ঘোষণা হ্যে গেলে আর কিছু চালু করা যাবে না।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?