চোপড়ায় জমির দখলদারিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর আহত ৮

Share:

নিজস্ব প্রতিনিধি, চোপড়া: উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগছ গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ হয় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে। মোট আটজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে চেতনাগছ গ্রামে ৮ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে হাকিমুদ্দিনের(Hakimuddin) সঙ্গে সমিরউদ্দিনের মতবিরোধ চলছিল।

মঙ্গলবার দলবল নিয়ে সমিরউদ্দীন(Samiruddin) জমি দখলমুক্ত করতে যায় বলে অভিযোগ। দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুই পক্ষের কম করে আটজন আহত হয়। অভিযোগ সমীর উদ্দিন প্রভাবশালী হওয়ায় তাদের আট বিঘে জমি দখল নিতে চাইছেন হাকিমুদ্দিনের দলবল। এই সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হয়।

বিশাল পরিমাণ পুলিশ ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমিরউদ্দিন গোষ্ঠীর আহত চারজনকে আটক করেছে চোপড়া থানার(Chopra P.S.) পুলিশ। আহতদের চোপড়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।এই ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের নাম নথিভুক্ত করা হয়েছে। পলাতক আহতদের খুঁজছে পুলিশ।যে বাড়ি গুলির ক্ষতি হয়েছে তার তালিকা তৈরি করছে স্থানীয় প্রশাসন। যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্য করা যায়।চোপড়া থানার আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নতুন করে যাতে ওই এলাকায় গোলমাল ছড়িয়ে না পড়ে তার জন্য গ্রামের বিভিন্ন এলাকায় পুলিশ টহল দিচ্ছে।যে ৮বিঘা জমিকে কেন্দ্র করে এই সংঘর্ষ ,সেই জমির কাগজপত্র খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট