এই মুহূর্তে

‘যুবসাথী’র লাইনে বিশৃঙ্খলা, পুলিশের সঙ্গে যুবকের হাতাহাতি, চোপড়ায় চরম উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, চোপড়া: ‘যুবসাথী ‘প্রকল্পে নাম নথিভুক্তিকে কেন্দ্র করে রবিবার সকালে চোপড়া বিডিও অফিস চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও লাইন অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ এক যুবকের সঙ্গে পুলিশের বচসা বেঁধে যায়। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় বলে অভিযোগ।

রবিবার সকাল থেকেই বিডিও (BDO)অফিসের সামনে ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন জমা দেওয়ার জন্য বিশাল লাইন পড়ে। লাইন নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল। অভিযোগ, দীর্ঘ সময় ধরে লাইন এগোচ্ছিল না। এ সময় মুখে মুখে প্রচার হয়, অফিসের ভেতরে পরিচিত কিছু যুবকের আবেদন লাইন ছাড়াই গ্রহণ করা হচ্ছে। সেই খবর ছড়িয়ে পড়তেই লাইনে দাঁড়িয়ে থাকা যুবকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিষয়টি নিয়ে এক যুবক পুলিশের সঙ্গে কথা বলতে গেলে বচসা শুরু হয়। পুলিশের তরফে গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ওই যুবক পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরপর পুলিশ তাঁকে আটক করে। পুলিশের পক্ষ থেকে আটক যুবকের নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। পরে চোপড়া থানার আইসি(IC) সুরজ থাপা মাইক হাতে নিয়ে উপস্থিত শিক্ষিত বেকারদের শান্ত থাকার আহ্বান জানান এবং লাইন স্বাভাবিক করার চেষ্টা করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে প্রশাসন সূত্রে খবর।এদিকে,’যুবসাথী’ প্রকল্পের আবেদনে লাইনে বিশৃঙ্খলা। সামাল দিতে গিয়ে হিমশিম খেলেন বিধায়ক। মালদার চাঁচলের(Chachal) ঘটনা। রবিবার সকাল থেকে ফর্ম বিলি শুরু হয়েছে। ফর্ম বিলি শুরু হতেই দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিধায়ক সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খায় চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মহিষাদলে ২ স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, ধরা পরলে গণপ্রহার, উদ্ধার করল পুলিশ

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্কের হুমকি, আলোড়ন শহরে

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করল এনডিএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 1 - 0
Goals
Awaiting For Goal
Live Score 1 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte