মহিলা চা শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,চোপড়া: উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের লছুগছ ৮ নম্বর কোয়ার্টার এলাকায় সোমবার সকালে এক মহিলা চা শ্রমিকের(Tea Garden Labour) রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে আসে শোকের ছায়া।মৃতার নাম জয়ন্তী ওরাও(Jayanti Orao) (আনুমানিক বয়স ৫০)। তিনি স্থানীয় মাতৃ টি স্টেট এর শ্রমিক ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালবেলা নিজ ঘরের ভেতরেই রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই প্রতিবেশীরা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় পুলিশকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার(Chopra P.S.) পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ঘটনার পেছনে কোনও রহস্য থাকতে পারে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ওই মহিলাকে তার ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ওই মহিলা একাই থাকতেন।

তার স্বামী পাঁচ বছর আগে গত হয়েছেন। নিহত মহিলার দুই পুত্র রয়েছে। এক পুত্র সিকিমে(Sikkim) এবং অপর পুত্র দিল্লিতে(Delhi) কর্মরত। তাঁদের খবর পাঠানো হয়েছে। কেন ওই মহিলাকে খুন হতে হলো তার উত্তর খুঁজছে পুলিশ। মৃত্যুর পেছনে কোন পুরনো শত্রুতা রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দিচ্ছে। ওই মহিলা যে চা বাগানে শ্রমিকের কাজ করতেন সেখানে চা বাগানের জমিতেই নিজের ঘর বানিয়েছিলেন। রাতের দিকে ওই মহিলাকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। পুলিশ প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট