চোপড়ায় সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান ৩০ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: চোপড়ায় আবারও দলবদল। ২৬ এর বিধানসভা ভোটের আগেই, ফের কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বেশ কয়েকটি পরিবার । উল্লেখ্য, দাসপাড়া অঞ্চলের মুকদুমগছ থেকে ২০ থেকে ৩০ টি পরিবার চোপড়া বিধানসভার(Chopra Assembly) বিধায়ক হামিদুল রহমানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন । যোগদানের পর বিধায়ক হামিদুল রহমান বলেন সিপিএম , কংগ্রেস ও বিজেপির মধ্য কয়েকটি দালাল রয়েছে তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সিপিআইএম কংগ্রেস ও বিজেপিতে রেখেছিল।

এখন তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারছে যে, সিপিআইএম ও কংগ্রেসের কয়েকটি দালাল মিথ্যাবাদী ভাঁওতাবাজী করে ।এখনো কিছু কিছু মানুষকে নিয়ে বেড়ানোর চেষ্টা করছে। মমতা ব্যানার্জির উন্নয়নের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। অন্যদিকে, দাসপাড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জিয়াউল হক জানিয়েছেন যারা তৃণমূল কংগ্রেসে ধীরে ধীরে যোগদান করছেন ,তারা অবশ্যই বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়া কোন বিকল্প রাস্তা নেই।

তৃণমূল কংগ্রেসেই একমাত্র একটা দল রয়েছে যারা নিচু স্তরের সাধারণ মানুষের কথা ভাবে ।সাধারণ মানুষের হয়ে কাজ করে সর্বসময়েই সর্বক্ষণেই । তিনি আরো বলেন, বর্তমানে যে কংগ্রেস আছে সেই কংগ্রেসের কোন নীতি-আদর্শ নেই ।এই কংগ্রেস শুধু নিজের কথাই ভাবে এবং সমাজ গড়ার কংগ্রেস নয় । অন্যদিকে যোগদানকারীরা জানিয়েছেন আমরা এতদিন ভুল বোঝাবুঝিতে ছিলাম এখন আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম । উন্নয়নের সাথী হলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দলের সৈনিক হলাম।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট