‘চুন চুনকে…..’, বদলা নেওয়ার হুঙ্কার মোদির গলায়

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি : বাংলায় বিজেপি ক্ষমতায় এলে লুটেরাদের খুঁজে বের করে হিসেব নেওয়া হবে বলে হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সিউড়ির সভায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে বদলা নেওয়ার কথাই বলে গেলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বাংলার জন্য অনেককিছু করতে চান।

এর আগে তাঁর গলায় শোনা গিয়েছে সবকা সাথ, সবকা বিকাশ। এবার তাঁর সঙ্গে যুক্ত হয়েছে লুটেরাদের খুঁজে বের করে সবকা হিসাব। অর্থাৎ ক্ষমতায় এসে লুটেরাদের খুঁজে বের করে হিসেব নেওয়া হবে। বাংলাতে বদল চাই। তারপরেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এদিন একাধিক প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বলেছেন, ক্ষমতায় আসলে বাংলাতে অনেক কাজ হবে। সমস্ত উদ্যোগের জন্য নতুন নতুন রাস্তা খুলবে। তৃণমূলের দিকে আঙুল তুলে তিনি অভিযোগ করেছেন, গরিব-দলিত পরিবারকে মনরেগা থেকে  বঞ্চিত করা হয়েছে। ভুয়ো জবকার্ড বানিয়ে ঠকানো হয়েছে। বিজেপি সরকার এলে রোজগারের ব্যবস্থা করা হবে। গ্রামে ১২৫ দিনের রোজগার মিলবে। খাটনির সমস্ত টাকা সোজা ব্যাঙ্কে পৌছে যাবে। কোনও সিন্ডিকেট ,কাটমানি থাকবে না। এটাই মোদির গ্যারান্টি।

এদিন বাঙালি আবেগে শান দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হলদিয়ায় মাছ, সিউড়িতে আলুপোস্ত।  সঙ্গে একাধিকবার বাংলায় উচ্চারণের মাধ্যমে বাংলার মন জয় করার চেষ্টা করলেন তিনি। আলু চাষের ক্ষতি করছে তৃণমূল। আত্মহত্যা করছে চাষিরা। বাংলায় বিজেপি এলে কৃষকদের সমস্যার সমাধান হবে। বিজেপির যেসকল প্রকল্পে পিএম শব্দ রয়েছে, সেই প্রকল্প রাজ্যে চালু করাই হয়না।  পিএম কিষাণ নিধি যোজনার  পরিষেবা বহুদিন পায়নি। কৃষকদের চাপের কাছে বাধ্য হয়েছে নত হয়ে। রয়েছে পিএম ফসল বিমা যোজনা চালু হলে লাভবান হত কৃষকরা। ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ মিলত। কিন্তু বিএম নাম আছে বলে করা হয়নি। 

 

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের