গরুপাচার মামলায় তৎপর সিআইডি, সিল করা হল এনামুল ঘনিষ্ঠের রহস্যজনক দোকান

তল্লাশি চালানো হয় সেখ আলমের বাড়ি এবং দোকানে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি এবং হার্ড ডিস্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরুপাচার মামলায় এবার আরও তৎপরতা বাড়াল সিআইডি। এই মামলায় ধৃত এনামুল শেখ। তাঁর ঘনিষ্ঠ বলেই পরিচিত আলম শেখ। এই আলমের বাড়িতেই জোরদার তল্লাশি চালাল সিআইডি (CID)। শুধু বাড়ি নয়, তল্লাশি চালানো হয় দোকানেও।

বৃহস্পতিবার দুপুরে তল্লাশি চালানো হয় সেখ আলমের বাড়ি এবং দোকানে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি এবং হার্ড ডিস্ক। উল্লেখ্য, আলমের বাড়ি রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লকের লক্ষ্মীজোলা গ্রামপঞ্চায়েতের ভাটুপাড়ায়। তিনতলা বাড়ি জুড়ে চালানো হয় তল্লাশি।

জানা গিয়েছে, ওই দিন রাতেই তল্লাশি চালানো হয় তাঁর মার্বেলের দোকানে। দোকানের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ। তারপরে সিল করে দেওয়া হয় দোকান। প্রসঙ্গত, আগে এই দোকান ছিল হোটেল। সেখান থেকেই গরুপাচারের কারবার চলত বলে অভিযোগ। এনামুল গ্রেফতার হওয়ার পরেই না কি হোটেল হয়ে যায় মার্বেল দোকান। তবে তাঁর ঘনিষ্ঠ আলমের খোঁজ পাওয়া যায়নি। সম্প্রতি, সিআইডি গ্রেফতার করেছিল এনামুল ঘনিষ্ঠ একজনকে। তারপরে নজর আলমের ওপর।

সাপ্লিমেন্ট নয়, রান্নাঘরের এই ৫ খাবারেই মিলতে পারে জরুরি পুষ্টি

শিশুকে ডেঙ্গুর হাত থেকে দূরে রাখতে চান? বাড়িতেই মেনে চলুন কয়েকটি জরুরি নিয়ম

জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী কৃষ্ণকে কী ভোগ দেবেন? জেনে নিন ১২ রাশির জন্য বিশেষ নিবেদন

আজকের রাশিফল: কাছের মানুষের সঙ্গে তুমুল ঝামেলা, সন্তানের বিদেশে পড়াশোনার প্রস্তাব আসবে

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন