চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: মেয়েদের ক্ষমতায়ন নিয়ে সরব তাঁর দলের শীর্ষ নেতা-নেত্রী। অথচ নিজেরই তৃতীয় স্ত্রী তথা কংগ্রেসের মহিলা নেত্রী অর্চনা পণ্ডিতকে মারধরের অভিযোগ উঠেছে প্রাক্তন বিধায়ক তথা সমাজবাদী পার্টির (এসপি) নেতা গুড্ডু পণ্ডিতের বিরুদ্ধে। ওই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। যদিও এ বিষয়ে অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি অখিলেশ যাদব কিংবা তাঁর স্ত্রী ডিম্পল যাদবও মুখ খোলেননি। তবে বিধানসভা ভোটের মুখে দলের দাপুটে নেতার এমন আচরণে যথেষ্টই অস্বস্তিতে পড়েছেন সমাজবাদী নেতারা।

ভাইরাল হওয়া ভিডিওটি গত ২ সেপ্টেম্বরের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের তৃতীয় স্ত্রী অর্চনা পণ্ডিতকে চুলের মুঠি ধরে মেঝেতে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন গুড্ডু পণ্ডিত। পাষণ্ড স্বামীর অত্যাচারে জর্জরিত অর্চনাকে চিৎকার করতে এবং আত্মরক্ষায় স্বামীকে ঝাড়ু দিয়ে আঘাত করতে দেখা যাচ্ছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অর্চনা শিকারপুর থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।লিখিত অভিযোগে তিনি প্রাক্তন বিধায়ক তথা সমাজবাদী পার্টি নেতার কাছ থেকে প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে সর্বক্ষণের নিরাপত্তার জন্য মহিলা পুলিশ কর্মী মোতায়েনের আর্জি জানিয়েছেন।

অভিযোগে অর্চনা উল্লেখ করেছেন, গত বুধবার (২ সেপ্টেম্বর) তিনি যখন তাঁর ছেলে সমর পণ্ডিতের সঙ্গে বাড়িতে ছিলেন, তখন স্বামী  গুড্ডু পণ্ডিত হঠাৎ সেখানে উপস্থিত হয়ে দরজায় ধাক্কা দিতে থাকেন এবং তাঁকে বাইরে বেরিয়ে আসার জন্য হুমকি দেন। দরজা খোলার সাথে সাথেই গুড্ডু তাঁকে ধাক্কা দেন এবং মারধর শুরু করেন। তাঁর চিৎকার শুনে বাড়ির এক গৃহকর্মী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনাটি রেকর্ড করতে শুরু করেন। এরপরই গুড্ডু সেখান থেকে সরে যান।

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের