এইমস’এ নিয়োগ-দুর্নীতিতে বিজেপি বিধায়কের পুত্রবধূ ও মেয়েকে তলব সিআইডির

শুক্রবার বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়াকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে সিআইডি। সোমবার হাজিরা দিতে বলা হয়েছে নীলাদ্রিশেখর দানার মেয়েকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার নিয়োগ দুর্নীতি মামলায় দুই বিজেপি বিধায়কের পরিবারের সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠাল রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। নদিয়ার কল্যাণী এইমস’(AIMS)’র নিয়োগে দুর্নীতি হয়েছে বলে আগেই অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্তে চাকদহের বিজেপি (BJP) বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠাল সিআইডি (CID)। পাশাপাশি এই নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিআইডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাঁকুড়ার বিজেপি (BJP) বিধায়ক নীলাদ্রীশেখর দানার মেয়েকেও।

শুক্রবার চাকদহের বিজেপি (BJP) বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়াকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে সিআইডি। সোমবার হাজিরা দিতে বলা হয়েছে আর এক বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রেয়ীকে।উল্লেখ্য নিয়ম না মেনে কেন্দ্র সরকার নিয়ন্ত্রণাধীন কল্যাণী এইমসে (AIIMS) বহু নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রভাব খাটিয়ে বিজেপি নেতারা তাদের আত্মীয় পরিজনকে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিয়ম না মেনে নিয়োগ হওয়া সেই তালিকায় রয়েছেন চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া। রয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রীশেখর দানার মেয়ে মৈত্রেয়ী।

উল্লেখ্য নিয়োগে দুর্নীতির অভিযোগে কল্যাণী থানায় এফআইআর দায়ের হয়েছিল (FIR)। সেই অভিযোগের তদন্তে নেমেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। জানা গিয়েছে ওই এফআইআর’এ নাম রয়েছে এক কেন্দ্রীয় মন্ত্রীর, এক সাংসদের এবং দুই বিধায়কের। কোনও নিয়ম না মেনে প্রভাব খাটিয়ে নিয়োগে দুর্নীতি করার অবিযোগ উঠেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধেও। যদিও এদিন সিআইডি তলবের প্রেক্ষিতে বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া হাজিরা দেবেন না বলে জানিয়েছেন। শুক্রবার তাঁর নির্ধারিত কাজ রয়েছে বলে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছেন তদন্তকারীদের।

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ