কয়লা পাচারকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডি’র, শুক্রবার হাজিরার নির্দেশ

কয়লা পাচারকাণ্ডে এবার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল সিআইডি। আগামী শুক্রবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচারকাণ্ডে এবার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। আগামী শুক্রবার তাঁকে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়লা পাচারকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পাশাপাশি তদন্ত করছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। তদন্তে নেমে সিআইডির গোয়েন্দারা আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নাম পান। এরপর এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হল।

কয়লা পাচারকাণ্ডের তদন্তে শুধু আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নয়, রাজ্য গোয়েন্দা সংস্থা তলব করেছে আরও একাধিক বিজেপি নেতাকে। তাঁদের মধ্যে রয়েছেন, আসানসোলের বিজেপি নেতা সুব্রত মিশ্র, বাঁকুড়া জেলার প্রাক্তন বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্র। এঁদের মধ্যে কাউকে বুধবার আবার কাউকে বৃহস্পতিবার তলব করেছে সিআইডি। মূলত কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এই তলব। উল্লেখ্য এর আগে কয়লা পাচার কাণ্ডে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে সিআইডির তলব নিয়ে মুখ খুলেছেন আসানসলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। প্রথমে অস্বীকার করলেও পরে সিআইডির তলবের বিষয়টি মেনে নেন তিনি। তিনি জানান, আমি আইন মেনে চলি। সাক্ষী হিসাবে যদি আমাদের কাছে কিছু জানতে চান তা হলে নিশ্চয়ই আমরা জানিয়ে দেব। তবে শুক্রবার তাঁকে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে সিআইডি নোটিস পাঠালেও, তিনি হাজিরা দেবেন কি না তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। জিতেন্দ্রর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, সিআইডি তাঁকে ডেকে পাঠালেও আগে থেকে কিছু কর্মসূচি নির্ধারিত হয়ে রয়েছে বিজেপি নেতার। সেই কারণে শুক্রবার তিনি হাজিরা না-ও দিতে পারেন। তবে সূত্রের খবর, সে ক্ষেত্রে তিনি হাজিরা এড়ানোর কথা চিঠি দিয়ে রাজ্য গোয়েন্দা সংস্থাকে জানাবেন।

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে