নবদ্বীপে মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, জখম একাধিক, পুলিশের গাড়িতে ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ : মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপে।  সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন একাধিক। পরিস্থিতি সামাল দিতে মারমুখী জনতাকে আটকাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। তাঁদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, নবদ্বীপ ব্লকের বাহির চরা উত্তরপাড়া গ্রামে দুদিন ধরে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। সেখানেই সোমবার একটি পাড়া অন্য পাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। স্থানীয়দের অভিযোগ, স্যাঙ্গালে পাড়া চ্যাম্পিয়ন হওয়ার পরে তাঁরা বিজয় মিছিল বের করে। তারা রীতিমতো মাইক বাজিয়ে গ্রামজুড়ে আনন্দ করছিল। সেই সময় কিছু গ্রামবাসী গরমের জন্য তাদের মাইক বন্ধ করার আবেদন জানায়। সেই মাইক বাজানো বন্ধ করতে রাজি হয়নি তাঁরা। তখন থেকেই শুরু হয় অশান্তি। ক্ষিপ্ত হয়ে ওঠে একদল যুবক। অশান্তি বেঁধে যায় দুইপক্ষের মধ্যে। সেই সময় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে ইট ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। এর জেরেই আহত হয় একাধিক গ্রামবাসী। ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নবদ্বীপ থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশকে দেখে ক্ষিপ্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করতে শুরু করে। তাতেই আহত হয় বেশ কয়েকজন পুলিশকর্মী। পুলিশ কর্মীদের উপর আক্রমণের পাশাপাশি ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ। এরপরেই অনেক চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। সংঘর্ষে জখম ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর