মায়ের চোখ দর্শন করার মধ্য দিয়ে বাংলা দর্শন, অখণ্ড রাজ্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যবাসীকে মহালয়া’র দিনে পুজোর শুভেচ্ছা জানান তিনি। ঘোষণা করেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির নামে রাস্তা ও পার্ক নির্মাণের।

Share:

নিজস্ব প্রতিনিধি: চেতলা অগ্রণী’র পুজো (DURGA PUJA) থেকে অখণ্ড বাংলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। সম্প্রতি বিজেপি বারবার পশ্চিমবঙ্গ ভাগের কথা বলছে। তবে সেই প্রসঙ্গ উল্লেখই করলেন না মুখ্যমন্ত্রী। বরঞ্চ তুলে ধরলেন, অখণ্ড বাংলার কথা।

রবিবার, মহালয়ার দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণের ২৬৩টি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপরে বলেন, ‘মায়ের চোখ দর্শনের মধ্য দিয়ে বাংলা দর্শন করার সুযোগ পেলাম’। এও বলেন, ‘এই সুযোগ করে দেওয়ার জন্য সমস্ত পুজো কমিটিকে ধন্যবাদ’। আরও বলেন, বিভিন্ন জেলার যে সমস্ত পুজো তিনি উদ্বোধন করেছেন তাঁদের অনেক উদ্যোক্তাদেরকে তিনি বেশ ভাল করেই চিনতে পারছেন। এরপরেই বলেন, ভার্চুয়াল ভাবে উদ্বোধন করার এই সুবিধা বেশ ভালো। এরফলে সরাসরি তিনি সব জেলার পুজোর সমস্ত আয়োজন দেখতে পান। ধামসা-মাদল-ঢাক-ঢোল- উলুধ্বনি-শঙ্খধ্বনি নিয়ে আয়োজন করা সমস্ত অনুষ্ঠানও উপভোগ করা যায়। গত দু’বছরে নবান্ন থেকে অনাড়ম্বর ভাবে পুজো উদ্বোধনের আয়োজন করা হয়েছিল। এবারে সেই পরিস্থিতির উন্নতি হতে আয়োজন আরও ভালো হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। অন্যান্য পুজো কমিটিগুলির উদ্দেশ্যে তাঁর বার্তা, এভাবে পুজো উদ্বোধন করাতে চাইলে পুজো কমিটিগুলি জেলাশাসক এবং এসপি’র সঙ্গে যোগাযোগ করতে পারে। আধিকারিকরা সেই রিপোর্ট পাঠাবেন তথ্য ও সংস্কৃতি দফতরে। বেশ কয়েকটা পুজো কমিটি মিলে এই ধরনের অনুষ্ঠান করা যেতে পারে।

পুজোর সময় সব রাস্তা সচল রাখার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন পুজো কমিটির ভলেন্টিয়ররা উৎসবের দিনগুলিতে পুলিশকে রাস্তা সচল রাখতে সাহায্য করেন, সেই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান। রাজ্যবাসীকে মহালয়া’র দিনে পুজোর শুভেচ্ছা জানান তিনি। ঘোষণা করেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির নামে রাস্তা ও পার্ক নির্মাণের।

এদিন তিনি বলেন, পুজোর আমেজ থাকলেও তাঁর মন ভারাক্রান্ত বিশিষ্ট সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র প্রয়াত হয়েছেন বলে। তাঁদের অনুপস্থিতি মেনে নিতে পারছেন না বলেও জানান।  শ্রদ্ধার সঙ্গে এদিন প্রবাদপ্রতিম শিল্পীদের স্মরণ করেন মুখ্যমন্ত্রী।

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে