‘মন্থরা কুচুটি বুড়ি’ চিঠি লিখে রাজ্যের টাকা আটকে দেয়: মুখ্যমন্ত্রী

সার নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বারবার কেন্দ্রকে চিঠি পাঠিয়ে ১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দেওয়ার চেষ্টা করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) সহ রাজ্য মন্ত্রিসভার এই অভিযোগ দীর্ঘ দিনের। এবার তা নিয়েই আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী (CM)। কারও নাম না করেই তাঁর কটাক্ষ, ‘মন্থরা কুচুটি বুড়ি’, কৈকেয়ী। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি বলেন, ‘যারা লিখছে এই চিঠিগুলি, তাদের নাম না করেই বলছি, তাদের নাম মুখে আনতেও লজ্জা হয়’। এরপরেই তাঁর কটাক্ষ, ‘কেন্দ্র সরকারও কেমন কে জানে! পার্টির কথায় চলে। দল রাতকে দিন বললে সরকারও বলে দিন। আবার দল দিনকে রাত বললে সরকারও বলে রাত’। 

মুখ্যমন্ত্রীর অভিযোগ, এভাবেই বাংলায় সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দিচ্ছে কেউ কেউ। তিনি বলেন, রাজনীতির স্বার্থে বাংলার বদনাম করা হচ্ছে। এদিন সার নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্যের দরকার ২০ লক্ষ ২০ মেট্রিক টন সার। আর কেন্দ্র দিয়েছে মাত্র ৭৭ হাজার মেট্রিকটন সার। 

বিজেপি এবং বিজেপি শাসিত কেন্দ্র সরকারকে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র দয়া করে টাকা দেয় না। বাংলা থেকে টাকা আদায় করে নিয়ে যায়। অথচ বাংলাকেই বঞ্চিত করা হয় তার প্রাপ্য টাকা থেকে। তাঁর স্পষ্ট বক্তব্য, রাজ্যের প্রাপ্য টাকা রাজ্যকে দিতেই হবে। 

এদিন তিনি বলেন, ‘আমরাও বিরোধী রাজনীতি দীর্ঘদিন করেছি। তা বলে টাকা বন্ধ করতে বা উন্নয়ন বন্ধ করতে চাইনি।’ বিজেপি এবং কেন্দ্রকে আক্রমণের পর তিনি দৃঢ় কন্ঠে বলেন, টাকা দেওয়ার জন্য বারবার বলা হয়েছে। আরও হবে। তাতেও না দিলে রাজ্য নিজেই নিজের ব্যবস্থা করে নিতে পারবে। তিনি বলেন, কেন্দ্র সরকারকে বুঝতে হবে আগে জনগণ। মানুষের জন্যই সরকার। রাজনৈতিক মতবিরোধ আলাদা। তার জন্য রাজ্যের মানুষকে বঞ্চিত করা যায় না। 

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান