বৈঠকে বলতে দেওয়া হল না মুখ্যমন্ত্রীকে, উঠে এলো না বাংলার গর্বের ইতিহাস

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরার ওপরে জোর দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার অমৃত মহোৎসব পালন সংক্রান্ত বৈঠক হয়েছিল গত শনিবার। দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের (CM) নিয়ে তৈরি করা হয়েছে জাতীয় কমিটি। প্রসঙ্গত, অমৃত মহোৎসব উপলক্ষ্যে এই বৈঠক ছিল তৃতীয় বৈঠক। সেই বৈঠকে বলার সুযোগই পেলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। আর এতেই সরব হয়েছে পশ্চিমবঙ্গ।

প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (MODI) দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশের (INDIA) ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরার ওপরে জোর দেওয়া হবে। কেন্দ্রের সিদ্ধান্ত, স্থানীয় অঞ্চলে তৈরি করা হবে বিশেষ মিউজিয়াম। সেই মিউজিয়াম উৎসর্গ করা হবে জনজাতি সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামীদের নামে। দেশের স্বাধীনতার ইতিহাসে বাংলার ভূমিকা কম নয়। বরং বাংলা এবং পঞ্জাবের ভূমিকা সবচেয়ে বেশি। আর জনজাতির স্বাধীনতা সংগ্রাম বললেই উঠে আসে চুয়াড় বিদ্রোহ, লায়েক বিদ্রোহ সহ একাধিক বিদ্রোহের কথা। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীদের ডাকা বৈঠকে এবারে অবলা’ই রয়ে গেল বাংলার বিদ্রোহ এবং বিদ্রোহীদের কথা। সূত্রের খবর, এবারে বক্তার তালিকায় নাম ছিল না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।

তবে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় কমিটিতে সদস্য ২৫০- এরও বেশি। সবাইকেই একবারে বলতে দেওয়া সম্ভব নয়। আরও বৈঠক হবে। সকলেই বলতে পারবেন। উল্লেখ্য, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষ্যে তরুণ প্রজন্মের ‘সংস্কার উৎসব’ পালনের কথা বলা হয়েছে এই বৈঠকে। এদিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এখনও পর্যন্ত ৭৫ পূর্তি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পালিত হয়েছে ৬০ হাজার অনুষ্ঠান।

এখন দেখার কবে উঠে আসে বাংলার (WEST BENGAL) জনজাতি সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামীদের কথা। কবে বাংলায় গড়ে ওঠে বিশেষ এই মিউজিয়াম। কবে বলার সুযোগ পায় রাজ্য।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন