আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বঙ্গে ডিমের দাম বাড়ছে কেন?‌ কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলার দোকান–বাজারে এখন ডিমের দাম মাত্রা ছাড়িয়েছে। একটি ডিম কিনতে ক্রেতাকে সাড়ে ৭ টাকা থেকে ৮ টাকা দিতে হচ্ছে। এই বিপুল পরিমাণ দাম পোলট্রির ডিমের ক্ষেত্রে দিতে হচ্ছে বলে পকেটে টান পড়ছে ক্রেতাদের। ডিমের দাম কিছুতেই কমছে না বলে অনেকের ক্ষোভ রয়েছে। আর আজ, মঙ্গলবার নবান্ন থেকে ১৫ বছরের ‘‌উন্নয়নের পাঁচালি’‌ প্রকাশ করার সঙ্গে ডিমের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালে বিধানসভার নির্বাচন রয়েছে বাংলায়। তার আগে এই ডিমের দাম বাড়ার বিষয়টি মোটেই ভাল চোখে দেখছেন না বলে বুঝিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এখন শুরু হয়েছে বিশেষ নিবিড় পরিমার্জন অর্থাৎ এসআইআর। এই নিয়ে এখন বাংলায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। এই পরিস্থিতির মধ্যে কাজের খতিয়ান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই ডিমের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী। আর কিছুদিন পরই ‘‌বড়দিন’‌ উৎসব। তার আগে এভাবে ডিমের দাম বেড়ে যাওয়ায় রাজ্যজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। এমনকী জোগান ও চাহিদা ভারসাম্যের ঘাটতিতে ডিমের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ ‘‌উন্নয়নের পাঁচালি’‌ প্রকাশ করার সময় ডিমের দাম বৃদ্ধির বিষয়টি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌ডিমের দাম কেন বাড়ছে সেটা নিয়ে বাংলার প্রতি অপপ্রচার করা হচ্ছে। মনে রাখবেন, বাংলা থেকে ১২টা রাজ্যে ডিম সরবরাহ করা হয়। কিন্তু হাঁস, মুরগির খাবারের দাম তো কেন্দ্রীয় সরকারই নিয়ন্ত্রণ করে। প্রত্যেক বছর ওদের খাবারের দাম ১২ শতাংশ করে বৃদ্ধি করা হচ্ছে। অথচ সোশ্যাল মিডিয়ায় বাংলার নামে মিথ্যে কথা বলা হচ্ছে।’‌

‘‌উন্নয়নের পাঁচালি’‌ বিস্তারিতভাবে বলার সময় সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে নজরদারি করা হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌শুধু ডিম নয়, পিঁয়াজ উৎপাদনে, ইলিশ চাষেও রাজ্য স্বয়ংসম্পূর্ণ। এখন আমাদের রাজ্য থেকে বাইরে পিঁয়াজ যাচ্ছে। পিঁয়াজের জন্য আলাদা কোল্ড স্টোরেজ করা হয়েছে। ইলিশ চাষও হচ্ছে বাংলায়।’‌ এরপরই মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা, ‘‌অপপ্রচার করা হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে কোনও চালাকি, কানাঘুষো করবেন না। সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি চালানো হবে।’‌

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ