‘‌দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি, মানুষ ক্ষমা করবেন না’‌, স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলার ভোটারদের অধিকার রক্ষার্থে বুধবার মালদার সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়েও সরব হন তিনি। মালদা এবং মুর্শিদাবাদে যে নদী ভাঙনের ঘটনা ঘটত তাতে কেন্দ্রীয় সরকার কোনও সাহায্য করেনি। বরং বাংলা ২০০ কোটি টাকা দিয়ে সমস্যার সমাধান করেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। বহুবার বলার পরও কেন্দ্রের পক্ষ থেকে ফরাক্কায় ড্রেজিং করা হয় না। সেই অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী।

এদিন চড়া সুরে দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বংলাকে বঞ্চনা নিয়েও কেন্দ্রকে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে বলেন, ‘জোর করে যদি আপনারা জরুরি অবস্থা জারি করতে চান, তবে মানুষ ক্ষমা করবে না। আজ দিল্লিতে ক্ষমতায় আছো, কাল থাকবে না। সব দখল করতে চাইছো। মনে রাখা দরকার, বিহার আর বাংলা এক নয়। বাংলা দখল করা তো দূর অস্ত।’‌

এদিকে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি জানান, তাড়াহুড়ো করে এসআইআর চালু করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘এসআইআর করেছেন অমিত শাহ। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কারও নাম বাদ যাবে না। আপনারা ভয় পাবেন না। সবই তো দখল করছ। সারা ভারতবর্ষ দখল করে লজ্জা হয় না। দখল করো কিন্তু গণতান্ত্রিক পথে। তবে জোর করে কিছু দখল করতে গেলে জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়।’‌

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন