‘মাটির বাড়িতে জন্ম আমার’, জঙ্গলমহলে দাঁড়িয়ে জানালেন মমতা

তাঁর কথায় উঠে এল স্মৃতিচারণা। মুখ্যমন্ত্রী আদিবাসীদের মাঝে দাঁড়িয়ে মঙ্গলবার জানান, মাটির বাড়িতে জন্ম তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলমহলে কর্মসূচিতে অংশ নিতে গিয়ে একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁর কথায় উঠে এল স্মৃতিচারণা। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) আদিবাসীদের মাঝে দাঁড়িয়ে মঙ্গলবার জানান, মাটির বাড়িতে জন্ম তাঁর।

বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার বেলপাহাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলপাহাড়িতে অনুষ্ঠান শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় রওনা দেয় ঝাড়গ্রামের উদ্দেশে।ঝাড়গ্রামে ফেরার পথে রাস্তার একাধিক জায়গায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী৷ গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের কথা বলেন। আদিবাসী গ্রামের মানুষের সঙ্গে কথা বলে শোনেন তাঁদের সমস্যার কথা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার মা, বাবা থাকতেন মাটির বাড়িতে৷ আমার জন্মও মাটির বাড়িতে৷ আমি জানি, মাটির বাড়ি কেমন হয়৷’

বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম আসার পথে মুখ্যমন্ত্রী প্রথমে নামেন কুর্চিবনি নামে একটি গ্রামে৷ সেখানে তিনি একটি আদিবাসী বাড়িতে ঢুকে পড়েন৷ সেখানে স্থানীয় আদিবাসী মানুষজনকে জিজ্ঞাসা করেন, ‘কী রান্না হচ্ছে বাড়িতে?’ একইসঙ্গে তাঁরা কৃষক মাণ্ডিতে ধান বিক্রি করতে পারেন কিনা জানতে চান রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁদেরকে দুয়ারে সরকারের ক্যাম্পের বিষয়ে জানান তিনি। পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে খোঁজ নেন চিকিৎসা পরিষেবা কেমন পাওয়া যাচ্ছে সেখানে। এই সমস্ত কথার মাঝে আচমকা মুখ্যমন্ত্রী আদিবাসী ওই বাড়ির সামনে বসে পড়েন৷ এক সদ্যোজাতকে কোলে তুলে নেন তিনি৷ একরত্তি শিশুকে কোলে নিয়ে বেশকিছুক্ষণ আদর করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সদ্যোজাত শিশুর প্রতি মুখ্যমন্ত্রীর এমন স্নেহ দেখে অভিভূত হয়ে পড়েন স্থানীয়রা।

আরও পড়ুন: একশো দিনের কাজের টাকা নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মমতার

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ