গঙ্গা ভাঙন রুখতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

যাদের বাড়ি গঙ্গা ভাঙনে তলিয়ে যেতে পারে এমন আশঙ্কা রয়েছে তাদেরকে সরকারি জমি দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ-সহ রাজ্যের একাধিক জেলার মানুষ বারবার গঙ্গা ভাঙনের মুখে পড়েছে। ভিটেমাটি হারিয়ে সর্বহারা হয়েছেন তাঁরা। এবার গঙ্গার ভাঙন রোধ করতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে রাজ্যের মুখ্যসচিবকে এই নির্দেশ দেন তিনি।

গঙ্গা ভাঙন কীভাবে রোধ করা যায়, পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্তদের কীভাবে সাহায্য করা যায় তা নিয়ে বুধবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গা ভাঙন হতেই থাকবে। এগুলি আমাদের হাতে নেই। তবে সামশেরগঞ্জে গঙ্গার কাছাকাছি যারা থাকেন, যাদের বাড়ি গঙ্গা ভাঙনে তলিয়ে যেতে পারে এমন আশঙ্কা রয়েছে তাদেরকে সরকারি জমি দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গঙ্গা ভাঙনে বাড়ি তলিয়ে যেতে পারে এমন পরিবারগুলিকে সরকারের তরফে জমি দেওয়া হবে বাড়ি বানানোর জন্য।

মানুষ এবং গঙ্গা বাঁচানোর জন্য মুখ্যসচিবকে একটি টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নির্দেশ দিয়ে তিনি বলেন, বিশেষজ্ঞদের নিয়ে একটি পরিকল্পনা করা হোক। আমি নীতি আয়োগ থেকে শুরু করে সবাইকে বলেছি। বিশ্বব্যাঙ্ক সহ অন্যান্য যে সংস্থাগুলি সাহায্য করে তাদের সঙ্গে কথা বলতে হবে বলেও জানান তিনি। অন্যদিকে এদিন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও সরব হন তিনি।

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা