‘পরিযায়ী শ্রমিকদের ধর্মগ্রন্থ ছুঁইয়ে বিজেপিকে ভোট দিতে বলছে’‌, মন্তেশ্বরে বিস্ফোরক মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার তারকেশ্বর থেকে নির্বাচনী জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে বিপুল সমাগম দেখা গেল। তারপর দ্বিতীয় জনসভা করেন কালনায়। তারপর তীব্র গরমের মধ্যেই মন্তেশ্বরে জনসভা করেন তৃণমূলনেত্রী। আর এখান থেকেই বিজেপিকে তুলোধনা করেন তিনি। নিজের অধিকার বাঁচাতে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এখান থেকে দলের এক নেতাকেও একহাত নেন তিনি। টিকিট চেয়ে না পেয়ে বিজেপিকে পিছন থেকে সাহায্য করছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে পরিযায়ী শ্রমিক যাঁরা বাংলায় ফিরে আসতে চাইছে তাঁদের গীতা, কোরান ছুঁইয়ে বিজেপিকে ভোট দিতে শপথ করাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এখান থেকেই বিজেপিকে কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘‌যাঁরা বাংলায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন তাঁরা এখন বাংলায় আসার জন্য বেরলে গীতা, কোরান ধর্মগ্রন্থে হাত দিয়ে শপথ করাচ্ছে বিজেপিকে ভোট দেব বলো ফিরতে দেব বাংলায়। টিকিট দেব ট্রেনের। এই অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যে। আপনারা কেন বাইরে যাচ্ছেন?‌ আমরা তো এখানে কাজের ব্যবস্থা করেছি। মনে রাখবেন টাকার চেয়ে জীবন দামি। এখানে সব পাবেন। ফিরে আসুন। আবার ধর্মগ্রন্থে হাত রেখে বলুন বিজেপিকে ভোট দিতে পারবেন না।’‌

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জনসভা করছেন। আর তা নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। সংসদে হেরে এখন কেঁদে কেঁদে মুখরক্ষা করার চেষ্টা করছে বলেও কটাক্ষ করেন তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌পরশু দিন লোকসভায় মুথ পড়েছে। ভোটে হেরে গিয়েছেন। এখন কেঁদে কেঁদে মুখরক্ষা করার চেষ্টা করছেন। ২০২৩ সালে পাশ হওয়া নারী সংরক্ষণ বিল কেন কার্যকর হল না?‌ মুখে মহিলার কথা বলা হলেও কেন্দ্রের মনে ময়লা আছে। আর তাদের সেই উদ্দেশ্য ধরা পড়তেই বিরোধীরা একজোট হয়ে ভোট দিয়েছেন। সংসদে হেরেছে এবার বাংলাতেও হারাব। মা–বোনেরা তৈরি হন।’‌

এছাড়া কেন্দ্রীয় এজেন্সি তৃণমূলের প্রার্থী, অন্যান্যদের বাড়িতে আবার হানা দিয়েছে। তা নিয়েও তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা, ‘‌তৃণমূলের বাড়ি রেইড হবে! বিজেপির কেন হবে না? সব চেয়ে বড় চোর তো গদ্দার। তাঁর বাড়ি রেইড হবে না কেন? তাঁর ভাইয়ের বাড়িতে রেইড হবে না কেন? তাঁর বাবার বাড়িতে রেইড হবে না কেন? বিজেপির সবাই যেন ধোয়া তুলসিপাতা। মনে রেখো সব নাম, ঠিকানা আমার মুখস্থ। সবার হিসেব নেওয়া হবে।’‌

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য