চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মহিলা ‌বিলে বাংলাকে ভাগ করার কথা ছিল’‌, বারুইপুর থেকে সুর সপ্তমে মমতার

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শনিবার হাওড়ার পাঁচলা নেতাজি সংঘ মাঠে পা রেখেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই নির্বাচনী জনসভা শুরু করেন তিনি। হাতে আর চারদিন। তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হয়ে যাবে। প্রথম দফার ভোট পর্ব ২৩ এপ্রিল। এই আবহে দ্বিতীয় সভা করেন বারুইপুরে। আর এখান থেকে মহিলা বিল নিয়ে প্রধানমন্ত্রীকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো। এমনকী মহিলা বিলকে সামনে রেখে আসলে বাংলাকে ভাগ করার কথা ছিল বলে সুর সপ্তমে তোলেন তিনি।

এদিকে কেন্দ্রের সরকারকে মাইনরিটি সরকার বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। ভোট দখল করার চক্রান্ত ভেস্তে দেবেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলনেত্রী। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌কাল প্রমাণ হয়ে গিয়েছে, এরা সংখ্যাগরিষ্ঠ আর নেই। মাইনরিটি সরকার। দুটো পার্টিকে দিয়ে থুয়ে চালাচ্ছে। আইএএস, আইপিএসদের সম্মান রয়েছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে দখল করার পরিকল্পনা ভেস্তে দেব। গতকাল থেকে দিল্লিতে মোদিজির পতন শুরু হয়েছে। বাংলায় হবে দ্বিতীয় পতন। বাংলা দিয়ে দিল্লি দখল হবে। সরকার তৃণমূলই গড়বে, যতই ভোট কাটা হোক। বিজেপি পরিবার দেখে পাঠিয়েছেন, যাঁরা নির্বাচন করাবেন তাঁদের।’‌

অন্যদিকে মহিলা বিলকে সামনে রেখে আসলে বাংলাকে ভাগ করার কথা ছিল বলে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। এই মহিলা বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, ‘‌মহিলা বিল আলাদা করে অনেক দিন পড়ে রয়েছে। আলাদা করুন। তার সঙ্গে ডিলিমিটেশন বিল কেন? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা? মোদি সাহেবের পতন কাল দিল্লি থেকে শুরু হয়েছে। এটা মহিলা বিল নয়। মহিলা বিলের জন্য আমি ১৯৯৮ সাল থেকে লড়াই করেছি। এই বিলের মধ্যে নিয়ে এসেছিল—দেশকে, বাংলাকে ভাগ করার কথা। সব রাজ্যকে ভাগ করার কথা। ৮৫০টা কেন্দ্র করার জন্য ছিল গেম। মেঘের আড়াল। মোদিজির কানমলা খাওয়া উচিত। আপনারা মেয়েদের সমর্থন করেন না।’‌

এছাড়া বিজেপিকে বেলাইন করার খেলা খেলতে হবে বলে ডাক দিলেন মুখ্যমন্ত্রী। এমনকী নীতীশ কুমারের প্রসঙ্গ তুলে সকলকে সতর্ক করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌এসআইআরের লাইন, নোটবন্দির লাইনে দাঁড়িয়েছে। আধার কার্ড নিতে হাজার টাকা দিয়েছেন। এবার বিজেপিকে বেলাইন করার খেলা। দুরন্তভাবে খেলতে হবে। বিজেপি, এত ঔদ্ধত্য ভাল নয়। ওদের একটা ভোটও দেবেন না। বিজেপির টাকায় নির্দল হয়। ওদের ভোট দেবেন না। এটা অসম রাজনৈতিক লড়াই। ভোটে সমান লড়াই হবে। কারণ, মা–বোনেরা সহযোদ্ধা। নীতীশ কুমারকে দেখলেন তো? ভোটের সময় কাজে লাগাল, তার পরে তাড়িয়ে দিল। এখন বলছে ৩০০০ দেবে। ভুলেও ফর্ম ভরবেন না। আপনার নাম ঠিকানা নিচ্ছে। এর পরে অ্যাকাউন্টের সব টাকা নিয়ে নেবে। এরা সব প্রতারক।’‌

Published by:

Share Link:

More Releted News:

ইউপিতে বুলডোজার শুধু রাস্তা বানায় না,মাফিয়াদেরকেও চাপা দেয়, ধুপগুড়িতে মন্তব্য যোগী আদিত্যনাথের

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

‘বিজেপি ক্ষমতায় এলে চোখের জল ফেলতে হবে’, পুরুলিয়ায় তৃণমূলের প্রচারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

‘শওকতকে ওরা খুন করতে চায়’, ভাঙড়ে বিস্ফোরক মমতা

‘কেন্দ্রে এখন মাইনরিটি সরকার’, বারুইপুর থেকে বিজেপিকে তুলোধনা মমতার

‘জাতির উদ্দেশে ভাষণ মানে মিথ্যার ফুলঝুরি’‌, ভাঙড় থেকে মোদিকে তুলোধনা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ