চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌মোদির পতন শুরু হয়ে গিয়েছে’‌, হাওড়া থেকে তোপ দাগলেন মমতা

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শনিবার হাওড়ার পাঁচলা নেতাজি সংঘ মাঠে পা রেখেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই নির্বাচনী জনসভা শুরু করেন তিনি। হাতে আর চারদিন। তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হয়ে যাবে। প্রথম দফার ভোট পর্ব ২৩ এপ্রিল। এই আবহে মহিলা বিল নিয়ে প্রধানমন্ত্রীকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো। এমনকী প্রধানমন্ত্রীর পতন শুরু হয়ে গিয়েছে বলে সুর সপ্তমে তোলেন তিনি। বাংলা থেকে বিজেপির মুখে ঝামা ঘষে দেওয়ার ডাক দিলেন তিনি।

এদিকে বিজেপি ভাগাভাগির রাজনীতি করে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। দেশকে ভাগ করার চক্রান্ত করেছিল বিজেপি বলেও অভিযোগ করেন তিনি। আই মমতা বন্দ্যোপাধ্যায় মোদি–শাহকে তোপ, ‘‌আজকে বিজেপির হয়ে যারা ভোট চাইতে আসছে বা সিপিএম এবং নির্দলরা এরা সবাই ধর্মকে বেচে খায়। বিজেপির টাকায় এখানে নির্দল হয়ে দাঁড়িয়েছে। কী করেছিল জানেন?‌ মহিলা বিলের নাম আসন বাড়িয়ে দেশটাকে ভাগ করতে চেয়েছিল। আমরা গতকাল বিজেপিকে পরাস্ত করেছি। মোদির পতন শুরু হয়ে গিয়েছে। সবাইকে ভয় দেখাচ্ছে। এজেন্সি দিয়ে তল্লাশি করিয়ে চমকাচ্ছে। তৃণমূল মাটির লোক। ভয় দেখিয়ে কিছু হবে না। মুখে ঝামা ঘষে দিয়েছে। বাংলার মানুষ আর একবার মুখে ঝামা ঘষে দিন।’‌

অন্যদিকে কেউ কেউ এখানে বিজেপির সার্ভার হিসাবে এসে কাজ করছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা, ‘‌কেউ কেউ এখানে বিজেপির সার্ভার হিসাবে এসে কাজ করছে। ওদের সব ইতিহাস আমরা জানি। বিজেপি আগামীদিন থাকবে না। তখন বুঝে নিও। মানুষ কিন্তু বদলা নেবে যদি নিরপেক্ষভাবে কাজ না হয়। বাংলার লোকেরা অন্য রাজ্যে গেলে তাঁদের হেনস্থার শিকার হতে হয়। আমরা যদি বাইরে বহিরাগত হই, তোমরা কেন হবে না বাংলায় বহিরাগত? ডিলিমিটেশন চেয়েছিল। দেশ ভাগ করতে চেয়েছিল। বিল এনে মহিলাদের আসন দিতে হয় না আমাদের। লোকসভায় নির্বাচিত মহিলা সাংসদদের সংখ্যা ৩৬ শতাংশ। রাজ্যসভায় ৪৬ শতাংশ। এমন আর কোথাও নেই। বিজেপির শিক্ষা নেওয়া উচিত। মহিলা সংরক্ষণের জন্য ৯৮ সাল থেকে আমি লড়ছি।’‌

এছাড়া বিজেপি থেকে সাবধান। বিজেপিকে একটা ভোটও নয় বলেও আর্জি জানান তৃণমূলনেত্রী। তাই বাংলার মাটিতে পরাস্ত করার ডাক দিয়েছেন তিনি। এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘‌মোদিবাবু আমাদের থেকে শিক্ষা নাও। মা–বোনেদের অসম্মান করার অধিকার নেই। দেশটাকে লুটেপুটে খাচ্ছ। সর্বনাশ করে দিয়েছে দেশটার। সৌদি আরবে গিয়ে সেখানকার নেতার সঙ্গে কোলাকুলি করার সময় তো হিন্দু–মুসলিম দেখো না! ওমানে এত গোমাংস রফতানি করা হয়। আর বাংলায় মাছ–মাংস বন্ধ করতে চাইছে। লোকসভায় পরাস্ত হয়েছ। এবার মাটিতে পরাস্ত হতে হবে। বাংলাই পথ দেখাবে। বিজেপির পতন শুরু হয়ে গিয়েছে। বিজেপিকে আমরা হারিয়েছি। মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা তো নেই। অন্যের সমর্থনে কুর্সিতে বসে আছে। সব যাবে।’‌

Published by:

Share Link:

More Releted News:

‘শওকতকে ওরা খুন করতে চায়’, ভাঙড়ে বিস্ফোরক মমতা

‘কেন্দ্রে এখন মাইনরিটি সরকার’, বারুইপুর থেকে বিজেপিকে তুলোধনা মমতার

‘জাতির উদ্দেশে ভাষণ মানে মিথ্যার ফুলঝুরি’‌, ভাঙড় থেকে মোদিকে তুলোধনা মমতার

গুরুতর অসুস্থ তৃণমূল নেতা অসিত মজুমদার, কী হয়েছে বিদায়ী বিধায়কের?

লক্ষ্য ২৬! ভোটমুখে ‘সিঁদুর কৌটো’ বিলি তৃণমূলের, শুরু রাজনৈতিক তরজা

‘মহিলা ‌বিলে বাংলাকে ভাগ করার কথা ছিল’‌, বারুইপুর থেকে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ