‘‌এদের বিদায় দিন’, নাম না করে জ্ঞানেশ–মোদি–শাহকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার নির্বাচন ‌কমিশনের ওয়েবসাইটে ব্যাপক বিভ্রাট! রাজ্যের অধিকাংশ ভোটার তাদের নিরিখে চলে গিয়েছে অ্যাডজুডিকেশন লিস্টে। দু’‌ঘণ্টা পর অবশ্য ঠিক হয়েছে বলে খবর। এই আবহে এবার বিজেপি–কমিশনকে একযোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে আজ, বুধবার ময়নাগুড়ি থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো সুর সপ্তমে তুলে বলেন, ‘‌রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি। যা নাম উঠেছে সেটার জন্যই উঠেছে। আমার কৃতিত্ব নেই। মানুষের কৃতিত্ব। আপনাদের পা–গুলোকে প্রণাম জানাই। আমার আরও মিটিং আছে তাই যেতে হবে। মা–বোনেদের প্রণাম জানাই। সেন্ট্রাল ফোর্সকে আমি সম্মান করি। মনে রাখবেন, জনগণের শক্তিই আসল শক্তি। বিজেপি এখন দিল্লিতে ক্ষমতায় আছে, পালটে যাবে। আপনারা আপনাদের কাজ সম্মানের সঙ্গে করুন। যদি ভোটের সময় আপনারা বিজেপির পোলিং এজেন্ট হয়ে যান আমাদের মা–বোনেরা আছেন, তাঁরা দেখে নেবেন। আমরা কিছু করব না। আমরা সহযোগিতা করব।’‌

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে শুরু হয়। এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রামমোহন রায়কে। তাঁর সমর্থনেই প্রথম জনসভা করবেন তৃণমূলনেত্রী। আর এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌নির্বাচন কমিশনের কাগজে বিজেপি পার্টির স্ট্যাম্প। বিজেপির চিহ্ন। পিছন থেকে খেলছেন কেন? সামনে এসে খেলুন। বিজেপির পতাকা বয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। গলায় দড়ি দিয়ে মরা উচিত। বিজেপি নেতৃত্বের। লজ্জা লাগে না। বিজেপি হিংসুটে দল। মা–বোনেদের নাম কেটে দিচ্ছে। কোনও মহিলা বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়েছেন, পদবি বদলেছে, ঠিকানা বদলেছে তাঁর নাম বাদ। এই ভদ্রলোক আর দিল্লির দুই ভদ্রলোক, এদের বিদায় দিন।’‌

তাছাড়া উত্তরবঙ্গ দিয়ে আসন্ন বিধানসভায় ভোটপ্রচার শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে এভাবেই জ্ঞানেশ কুমার–নরেন্দ্র মোদি–অমিত শাহকে নিশানা করলেন তৃণমূলনেত্রী। আর এখান থেকেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‌অন্নপূর্ণা পুজোর শুভ দিনে, মা অন্নপূর্ণাকে সাক্ষী রেখে আমি আমার নির্বাচনী প্রচার শুরু করলাম। চা–বাগান খোলা রাখতে, চা সুন্দরী চালু রাখতে তৃণমূলকে ভোট দিন। কে কী খাবে, মেয়েরা কী পরবে ওরা বলবে? আমরা সবাইকে সম্মান করি। আমি সেন্ট্রাল ফোর্সকে সম্মান করি। আপনাদের সঙ্গে সহযোগিতা করব। আজ দিল্লিকে বিজেপি আছে, কাল থাকব না। নির্বাচনের পর পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। দিল্লির দুই ভদ্রলোককে বিদায় দিন। না দিলে দেশ বেচে দেবে।’‌

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের