‘টাকার খেলা হয়েছে’, সন্দেশখালি থেকে মন্তব্য মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বছর শেষে সন্দেশখালিতে গেলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর প্রথম থেকেই ঘটনার ঘনঘটা ছিল সন্দেশখালিতে। এই আবহে সোমবার সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী। আর এখান থেকেই একাধিক ইস্যুতে সরব হন তিনি ।

এদিন বক্তব্যের শেষে সরাসরি সন্দেশখালির ঘটনার প্রসঙ্গ না তুললেও, মুখ্যমন্ত্রী বললেন, ‘এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছিল। পরে দেখলেন তো পুরোটাই ভাঁওতা। মিথ্যে বেশিদিন চলে না। আমরা শান্তি চাই।‘ সেইসঙ্গে সকল সন্দেশখালি বাসিন্দাদের এক হয়ে থাকার পরামর্শ দেন মমতা। তিনি জানিয়ে দিয়েছেন,’ দুষ্টু লোকের খপ্পরে একেবারেই  পড়বেন না। মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না।   সবার সঙ্গে মেলা মেশা করুন।‘

সোমবার ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬টি প্রকল্পের উদ্বোধন করেন বাংলার মুখ্যমন্ত্রী । এরপরেই  বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই একের পর এক বড় ঘোষণা করতে দেখা যায় তাঁকে। সাফ জানিয়ে দেন সন্দেশখালিতে আবার হবে দুয়ারে সরকার। জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। সেইসঙ্গে দুর্নীতি রুখতেও কড়া বার্তা শোনা যায় মমতার মুখে। প্রকল্পের সুবিধা পেতে যাতে অতিরিক্ত টাকা কাউকে দিতে না হয় সে কথাও স্পষ্টভাবে বলেন। একথায় বলা যায়, সন্দেশখালি থেকে এদিন একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর