তৃণমূল কংগ্রেসের নথি হাতাতেই কি ইডির হানা?‌ উঠছে চাঞ্চল্যকর প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচন চলতি বছরেই রয়েছে বাংলায়। আর তা নিয়ে আইপ্যাক তৈরি করেছিল স্ট্র‌্যাটেজি। বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়েও তৈরি হয়েছিল তালিকা। আর এই সমস্ত নথি ছিল আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের অফিসে এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। সেখানেই আজ, বৃহস্পতিবার হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। অভিযোগ উঠছে, এই সব নথি ছলে–বলে–কৌশলে হাতাতে চেয়েছিল ইডি। যা গিয়ে আটকে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে এখন সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি।

এদিকে ইডি, সিবিআই, এনআইএ, বিএসএফ–সহ কেন্দ্রীয় এজেন্সিগুলি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন। যার মন্ত্রী অমিত শাহ। বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই এই নথিগুলি ইডি হাতাতে চেয়েছিল বলে অভিযোগ উঠছে। কারণ এসআইআর করে যে ফল লাভ করার কথা ভেবেছিল বিজেপি সেটা হচ্ছে না বলে বুঝতে পেরেছে পদ্মপার্টি। তাই কৌশলে ইডিকে পাঠিয়ে তা হস্তগত করতে চেয়েছিল ইডি বলেই অভিযোগ উঠেছে। সেসব নথি যাতে নিতে না পারে ইডি তাই সকালেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, দলের নথি চুরি করতেই এই ইডি হানা।

অন্যদিকে ইডির পক্ষ থেকে চাউর করা হয়েছিল, কয়লা পাচার মামলায় দিল্লির একটি অভিযোগের ভিত্তিতে হানা দেওয়া হয়েছে। যদি তাই হয়, তাহলে আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনকে তলব করলেই হতো। সেটা না করে সরাসরি বাড়ি এবং অফিসে ইডি হানা দেওয়ায় অন্য ইঙ্গিত বহন করছে। তৃণমূল কংগ্রেসের রণকৌশল এবং নথি হাতাতেই কি ইডির হানা?‌ উঠছে প্রশ্ন। তাই সেইসব মুখ্যমন্ত্রী নিজে গিয়েই বেশ কিছু ফাইল প্রতীক জৈনের বাড়ি থেকে নিয়ে আসেন। তারপর সল্টলেক সেক্টর ফাইভে অবস্থিত আইপ্যাকের অফিসে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকেও একাধিক নথি ও ফাইল নিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।

এছাড়া ইডির মাধ্যমে বিজেপি যাতে তৃণমূল কংগ্রেসের রণকৌশল ও নথি হাতিয়ে নিতে পারে তাই এমন হানা বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে চড়িয়ে প্রতীক জৈনের বাড়ির বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দফতরে অভিযান চালিয়েছে। দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডিকে দিয়ে হামলা করেছেন ন্যাস্টি হোম মিনিস্টার। নটি হোম মিনিস্টার। এগুলি আমার দলের। আমি নিয়ে যাচ্ছি। রাজ্যের কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কোনও নথি ছাড়া ভোটারদের সন্দেহ করা হচ্ছে। দেশটাকে রক্ষা করতে পারে না। খালি ষড়যন্ত্র করছে। আমার দলের গোপন তথ্য জানার জন্য আই প্যাক অফিসে হানা। আমি যদি বিজেপি অফিসে হানা দিই।’‌ তাই ইডির এই হানা নিয়ে তৃণমূল কংগ্রেস এবার মাঠে নামবে প্রচারে বলে সূত্রের খবর। কী কারণে তল্লাশি অভিযান তা অবশ্য ইডি স্পষ্ট করেনি।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ