আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কৃষক বন্ধু’ প্রকল্পে ২৯০০ কোটি টাকা অনুদান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি সমাপ্ত হয়েছে রাজ্যের  ছয় আসনে বিধানসভা উপনির্বাচন। আর এই নির্বাচন মিটতেই  ‘কৃষক বন্ধু’ প্রকল্পের টাকা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের প্রায় ১ কোটি ৭ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান হবে মোট ২৯০০ কোটি টাকা । কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে এই টাকা পাঠানোর কাজ।

এই প্রসঙ্গে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই মতো ‘কৃষক বন্ধু’ প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই  জেলাভিত্তিক উপভোক্তা তালিকা তৈরির কাজ প্রায় শেষ। ২০২৩ সালের তুলনায় চলতি বছর বেড়েছে উপভোক্তাদের সংখ্যা।

উল্লেখ্য, ‘কৃষক বন্ধু’ প্রকল্পের মাধ্যমে বছরে দুবার কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে কৃষকদের । ইতিমধ্যেই   চলতি বছর পাঁচ মাস  আগে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে ।  আর এবার  কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। চাষজমির পরিমাণ অনুযায়ী দেওয়া হয়ে থাকে টাকা। সর্বনিম্ন ৪ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন কৃষকরা। বলা বাহুল্য, ২০১৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে দাঁড়াতে এই , ‘কৃষক বন্ধু’ প্রকল্প শুরু করেছিলেন। বর্তমানে রাজ্যের লক্ষাধিক কৃষক এই প্রকল্পের আয়ত্তাধীন । একথা বলা যায়, মুখ্যমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন বহু কৃষকেরা ।

Published by:

Share Link:

More Releted News:

‘‌যখন মানবতা পথ দেখায়, তখন আশার জয় হয়’‌, মানবিক বার্তা অভিষেকের

ভোট মিটতেই ভোলবদল,  শর্তসাপেক্ষে তৃণমূলের সঙ্গে সন্ধি করবেন হুমায়ুন?

হতে চেয়েছিলেন ‘অজয় পাল শর্মা’, চেয়ার চলে গেলে কালীঘাট থানার ওসি’র

বকখালি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ২

তৃণমূলকে সমর্থন নিয়ে আপত্তি অধীরের, ভোটের পর কংগ্রেস ছাড়ছেন বহরমপুরের রবিনহুড?

তোলাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে মোমিনপুরের ‘ত্রাস’ সানির মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ