মাত্র ৬ দিনে ২১টি জনসভা–সহ ৪টি রোড শো তৃণমূল সুপ্রিমোর, পিছিয়ে সকলেই

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনে ঝোড়ো প্রচার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্য সঙ্গ দিচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার প্রধান বিরোধী দল বিজেপিও নির্বাচনী প্রচার করছে। কিন্তু একদিনে যতগুলি সভা–সমাবেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ধারেকাছে আসছেন না বিরোধী দলের নেতা–নেত্রীরা। এবার আরও ঝোড়ো প্রচার করতে চলেছেন তৃণমূলনেত্রী। যে সূচি দেখলে অনেকেরই কপালে ভাঁজ পড়তে পারে।

এদিকে এবার বিধানসভা নির্বাচনী মরশুমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টানা একসপ্তাহের ব্যাপক জনসভা করতে চলেছেন। আর এই ঝোড়ো জনসংযোগ কর্মসূচি নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে তুলবেন তিনি। আর ১২ এপ্রিল থেকে যে জনসভার সূচি শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো তা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ে বাংলার একাধিক জেলায় সভা, জনসভা এবং রোড শোয়ের মাধ্যমে প্রচারে ঝড় তুলবেন তিনি। রাজ্যের বিভিন্ন জেলায় মোট ২১টি জনসভা এবং ৪টি রোড শো করার পরিকল্পনা রয়েছে তাঁর। সেখানে এই ব্যাপক প্রচার কর্মসূচি থেকে বিরোধীরা শত যোজন দূরে রয়েছে।

অন্যদিকে তৃণমূল সূত্রে খবর, ১২ এপ্রিল বাঁকুড়ার ছাতনা, বিষ্ণুপুরের ওন্দা এবং পশ্চিম বর্ধমানের আসানসোলে তিনটি সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ এপ্রিল বীরভূমের সিউড়ি, পূর্ব বর্ধমানের আউসগ্রাম এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্বে তিনটি কর্মসূচি করছেন তিনি। পরের দিন ১৪ এপ্রিল ঘাটাল, তমলুক ও হাওড়া সদরে তিনটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার ১৫ এপ্রিল উত্তর দিনাজপুরে একটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শিলিগুড়ি এবং মালে দুটি রোড শো করার কথা রয়েছে।

এছাড়া আরও বেশ কয়েকটি নির্বাচনী কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ১৬ এপ্রিল মাথাভাঙা, আলিপুরদুয়ার ও দিনহাটায় তিনটি সভা করবেন তিনি। আগামী ১৭ এপ্রিল কোচবিহার ও বাঁকুড়ায় দুটি জনসভা এবং দুর্গাপুরে একটি রোড শো করবেন। সবচেয়ে বড় সূচি রয়েছে ১৮ এপ্রিল। ওই দিন উলুবেড়িয়া, বারুইপুর, ভাঙড়, সোনারপুর, হাওড়া ও শিবপুর— মোট ৬টি সভাতে অংশ নেবেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। তার মধ্যে হাওড়ায় একটি রোড শো রয়েছে। এই পর পর ব্যাপক কর্মসূচির মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?