একশো দিনের কাজের টাকা নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মমতার

কেন্দ্র সরকার রাজ্যের প্রাপ্য একশোদিনের কাজের টাকা দিচ্ছে না বলে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্র সরকার রাজ্যের প্রাপ্য একশোদিনের কাজের টাকা দিচ্ছে না বলে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলপাহাড়িতে বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে বেঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় বলেন, কেন্দ্র সরকার জিএসটির নামে টাকা তুলে নিয়ে যাচ্ছে বাংলা থেকে।  কিন্তু একশোদিনের কাজের টাকা দিচ্ছে না। এদিন রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, একশোদিনের কাজের টাকা না দিলে মানুষ সহ্য করবে না। তিনি এই সভামঞ্চ থেকে একশোদিনের কাজের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য থেকে জিএসটির নামে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। রাজ্য থেকে নিয়ে যাওয়া সেই টাকা থেকেই ১০০ দিনের কাজের জন্য দেয়।’ একইসঙ্গে তিনি বলেন, ‘১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। এটা কারও দয়ার টাকা নয়, রাজ্যের প্রাপ্য। রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। বাধ্যতামূলক সত্ত্বেও টাকা দিচ্ছে না কেন্দ্র। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি, তাও টাকা দিচ্ছে না।’ শুধু একশোদিনের কাজেরর টাকা নয়, কেন্দ্র সরকার বাংলার বাড়ি প্রকল্পের টাকাও দিচ্ছে না বলে সরব হন তিনি।

প্রসঙ্গত এদিন খোশ মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেলপাহাড়িতে অনুষ্ঠান মঞ্চে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচে পা মেলানোর পাশাপাশি ধামসাও বাজান রাজ্যের প্রশাসনিক প্রধান।  সম্প্রতি রাজ্য তথা দেশের রাজনীতি সরগরম মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য ঘিরে।  মন্ত্রী অখিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছেন বলে অভিযোগ তুলে আন্দোলনে ঝাঁপিয়েছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে আদিবাসী বিরোধী বলে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। বিষয়টি নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে ক্ষমা চান মুখ্যমন্ত্রী স্বয়ং। মঙ্গলবার অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সমাজের মানুষজনের ভালবাসা শুষে নিলেন মমতা। বিজেপির অতিসক্রিয়তা কোনও প্রভাবই ফেলল না আদিবাসী সমাজের মানুষের মধ্যে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ