উত্তরবঙ্গ সফর স্থগিত, পিছিয়ে গেল মমতার ভোটপ্রচারের সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে আগামী ২৪ মার্চ, মঙ্গলবার আলিপুরদুয়ার থেকে প্রচার শুরুর কথা ছিল তৃণমূল সুপ্রিমোর। তার সঙ্গে ময়নাগুড়ি, মাটিগাড়াতেও জনসভা করার কথা ছিল। কিন্তু সেই সফরসূচি পিছিয়ে গেল।

এদিকে জেলা প্রশাসন সূত্রে খবর, আবহাওয়া খারাপের কারণে ওইদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি পিছিয়ে যাচ্ছে। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ এবং তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা এই সফর পিছিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে পরদিন, ২৫ মার্চ উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী বলে সূত্রের খবর। তবে এই ২৫ তারিখের সফরের বিষয়ে এখনও কোনও খবর নিশ্চিত করা হয়নি জেলা প্রশাসনের পক্ষ থেকে।

অন্যদিকে আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, ২৪ মার্চ এখানের প্যারেড গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হওয়ার কথা ছিল। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করতেন। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে ওইদিনের জনসভা স্থগিত করা হয়েছে। আজ, রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীসভা রয়েছে দক্ষিণ কলকাতার চেতলা এলাকার অহীন্দ্র মঞ্চে। তার পর সেখান থেকেই প্রচারে নামার কথা। উত্তরবঙ্গ দিয়ে ২৪ মার্চ প্রচার করার কথা ছিল তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সনের। সেটা এখন আপাতত হচ্ছে না।

এছাড়া আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে দুর্যোগ চরমে উঠেছে। আগামী বুধবার পর্যন্ত সেখানে ঝড়বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ সাউয়ের বক্তব্য, ‘‌আবহাওয়া খারাপের কারণে মঙ্গলবার তৃণমূলনেত্রীর জনসভা বাতিল হয়েছে। নতুন দিনক্ষণ এখনও ঠিক হয়নি।’‌ দক্ষিণবঙ্গে প্রচার শুরুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছেন অনুব্রত মণ্ডলের গড় বীরভূমকেই। আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার বীরভূমে প্রচার করতে যাওয়ার কথা তৃণমূলনেত্রীর। ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে হবে বিশাল জনসভা তৃণমূল সুপ্রিমোর। কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠ এবং ঢেকা গ্রাম পঞ্চায়েতের লোকপাড়া কলেজ মাঠ—এই দুটি জায়গাকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে।

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের