সংবাদমাধ্যমের সঙ্গে যোগসাজশ করে ষড়যন্ত্র চালাচ্ছে ইডি সিবিআই: মুখ্যমন্ত্রী

ফের একবার এক শ্রেণীর সংবাদমাধ্যমের (Media) সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি (ED) ও সিবিআই’ (CBI) এর যোগসাজেশ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার এক শ্রেণীর সংবাদমাধ্যমের (Media) সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি (ED) ও সিবিআই’ (CBI) এর যোগসাজশ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মিডিয়া ট্রায়াল নিয়ে বুধবার ফের সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন নদিয়া জেলার কৃষ্ণনগরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইডি, সিবিআই আমাদের সহকর্মীদেরকে ডেকে পাঠাচ্ছে। সংবাদমাধ্যমের মাধ্যমে যা তা বলে দিচ্ছে, একটি প্রেসকে ডেকে আগে থেকে বলে দিচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির নামে মিডিয়া ট্রায়াল শুরু করতে। এরপর মিডিয়া ট্রায়াল করে মান সম্মান নষ্ট করা হচ্ছে। এমনকি কোন কোন সংবাদমাধ্যম এই চক্রের সঙ্গে জিওড়িত তাও তিনি জানেন বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বহু সরকারি আধিকারিকদের ডেকে ভয় দেখানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, লোকসভা নির্বাচনে যাতে অফিসাররা কাজ না করতে পারে তাই এখন থেকে ভয় দেখাচ্ছে। 

আরও পড়ুন নির্বাচন এলেই মতুয়াদের নিয়ে রাজনীতি করে বিজেপি: মমতা

এদিন জনসভা থেকে তিনি বিজেপিকে তোপ দেগে বলেন, আগামী লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে পারবে না মোদি-শাহ জুটি। মুখ্যমন্ত্রীর কথায়,  ‘২০২৪ এ বিজেপি ক্ষমতায় আসবে না। আসতে পারে না। কারণ আগের বার বিহার-ঝাড়খন্ডে তাদের সরকার ছিল। বিহার-ঝাড়খন্ড কোথাও নেই। কর্নাটকে হারবে। কেরলে হারবে। তামিলনাড়ুতে আমার বন্ধুর সরকার। গুজরাটে আগের বার সব সিট পেয়েছিল। ষাটে ষাট। উত্তর প্রদেশে সব পেয়েছিল। এবার কি মনে করেন সব সিট পাবে?’ নাগরিকত্ব ইস্যু নিয়েও এদিন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা সবাই নাগরিক। মতুয়াদের উদ্দেশে তাঁর বার্তা, আপনারা নাগরিক না হলে আমিও নাগরিক নই।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত