‘জাতির উদ্দেশে ভাষণ মানে মিথ্যার ফুলঝুরি’‌, ভাঙড় থেকে মোদিকে তুলোধনা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শনিবার হাওড়ার পাঁচলা নেতাজি সংঘ মাঠে পা রেখেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই নির্বাচনী জনসভা শুরু করেন তিনি। হাতে আর চারদিন। তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হয়ে যাবে। প্রথম দফার ভোট পর্ব ২৩ এপ্রিল। এই আবহে দ্বিতীয় সভা করেন বারুইপুরে। আর তৃতীয় নির্বাচনী জনসভা করেন ভাঙড়ে। এখান থেকে প্রার্থী শওকত মোল্লাকে জেতানোর ডাক দেন তিনি। আর এখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধনা করেন তিনি।

এদিকে আজ, শনিবার প্রধানমন্ত্রী রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এটা শুনেই প্রধানমন্ত্রীকে জোরালো তোপ দাগেন মুখ্যমন্ত্রী। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌গতকাল মোদিকে পরাস্ত করা হয়েছে। আগামী দিন জিতে মোদিকে আবার পরাস্ত করা হবে। মহিলা বিল নয়। ওর সঙ্গে জুড়ে দিয়েছিল ডিলিমিটেশন। আজকে শুনছি উনি দেশের উদ্দেশে ভাষণ দেবেন, ওঁর ভাষণ মানে মিথ্যার ফুলঝুরি। বিজেপির হাত যাঁরা শক্ত করছে, সেই গদ্দারদের পরাস্ত করুন। এই ভাঙড়ের মাটিতে কৃষিজমি দখল করে নিচ্ছিল। এখানে কোনও উন্নয়ন ছিল না। ১১০০ একর জমিতে লেদার হাব করে দিয়েছি। এখানে লক্ষাধিক কর্মসংস্থান হয়েছে। আরও ২ লক্ষ কর্মসংস্থান হবে। দেশের লেদার হাব যদি কোথাও থাকে, সেটা হল ভাঙড়।’‌

অন্যদিকে ভাঙড়ে কতগুলি বিজেপির দালাল আছে, টুক টুক করে বোম মারে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তাই সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘‌ক্যানিং স্টেডিয়াম থেকে শুরু যা আপনাদের দরকার, সব করে দেব। কিন্তু কথা দিতে হবে শওকতকে জেতাবেন। আর ক্যানিং পূর্বেও আমাদের প্রার্থী বাহারুলকেও জেতাবেন। টুক টুক করে বোম মারে, আর বিজেপিকে ফোন করে বলে একে অ্যারেস্ট করিয়ে দাও, ওকে অ্যারেস্ট করিয়ে দাও। আমি সব জানি। ওদের বিশ্বাস করবেন না। ওরা বিজেপির টাকায় চলে। বিজেপি যেমন কমিউনাল। অন্য ধর্মেও আরও কিছু কমিউনাল আছে। যারা টাকা খেয়ে নিজের বর্ণের সঙ্গে, জাতির সঙ্গে গদ্দারি করে।’‌

এছাড়া শওকত মোল্লাকে খুন করতে চায় বিজেপি বলেও বিস্ফোরক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তাই শওকতের নিরাপত্তা নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চরমে তুলে বলেন, ‘‌শওকতকে খুন করতে চায় ওরা। ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। ওর যদি কোনওরকম কোনও ক্ষতি হয়, তখন কাউকে ছেড়ে কথা বলব না। বিজেপির হিম্মত নেই আমার সঙ্গে লড়তে পারে না। ওরা শওকতকে নিয়ে পড়েছে। আমি যদি বাঁ হাত হই, শওকত আমার ডান হাত। শওকতের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু ছেড়ে দেব না। প্রয়োজনে আমার সিকিউরিটি তুলে নিয়ে শওকতকে দেব।’‌

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড