আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌এক চোখে দুর্যোধন, অন্য‌ চোখে দুঃশাসন’‌, শাহকে নিশানা মমতার

নিজস্ব প্রতিনিধি: এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর করে বাংলার নাগরিকদের নাম বাদ দিতে চাওয়ার চক্রান্ত যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী করছেন এদিন ভরা সমাবেশ থেকে সেই অভিযোগও করেন মুখ্যমন্ত্রী। নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে এসআইআর নিয়ে নিয়ে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। তবে কারও নাম বাদ দিলে ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী।

এদিকে অমিত শাহকে নাম করে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চোখ দুটো কেমন তার ব্যাখ্যাও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর এক চোখে দুর্যোধন, অপর চোখে দুঃশাসন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চোখ দুটি ভয়ঙ্কর। ওঁর দু–চোখ দেখলেই বোঝা যায় ভয়াবহ। এক চোখে দুর্যোধন ও অপর চোখে দুঃশাসন। উনি পারেন না এমন কোনও কাজ নেই। যতই চেষ্টা করুন বাংলা দখল করতে পারবেন না। বাংলার মণীষীদের অপমান করে আবার বাংলা দখল করতে চায়। লজ্জা করে না। বাংলার শিক্ষা, সংস্কৃতি সম্পর্কে কোনও ধারণা নেই। আবার বাংলা দখল করতে চায়।’‌

অন্যদিকে এসআইআর করে বিহারে যা করা গিয়েছে সেটা বাংলায় করা যাবে না বলে সুর চড়ান মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে বিজেপি সবরকম চেষ্টা করলেও ফল মিলবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করা হবে না নাগরিক কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌বিএসএফের ধারেকাছে যাবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর এক চোখে দুর্যোধন, অপর চোখে দুঃশাসন। বিহার পারেনি, বাংলা পারবে। রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। বিজেপির তাঁবেদারির জন্য আধার কার্ড চলবে? ইয়েস স্যার।’‌

এছাড়া মানুষকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। ফর্ম ফিলাপ করার পক্ষে সওয়াল করেন। আর ডেকে পাঠালে যেতে বলেছেন তিনি নাগরিকদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন মঞ্চে ছিলেন সাংসদ মহুয়া মৈত্র। এখান থেকে সুর সপ্তমে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন? যা ইচ্ছে করুন, কিছু করতে পারবেন না। আমরা কেন্দ্রীয় সরকারের ভিক্ষা চাই না। আদালতের নির্দেশ পেয়ে ছ’‌মাস ঘুমিয়ে ছিল। হঠাৎ একটা নোটিস পাঠিয়েছে কেন্দ্র। রাস্তা তৈরির টাকাও বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। ভাল কাজ করলেও পশ্চিমবঙ্গকে বঞ্চনা। কেন্দ্রের টাকা রাজ্যের লাগবে না। রাজ্য নিজের অর্থে ১০০ দিনের কাজ চালিয়ে নিয়ে যাবে।’‌

Published by:

Share Link:

More Releted News:

গোঘাটে তৃণমূল সাংসদের গাড়িতে হামলা, কড়া ব্যবস্থার নির্দেশ CEO-র  

পরিকল্পিতভাবে অশান্তি বাড়ানোর চেষ্টা, জগদ্দলকাণ্ডে সরব দেবাংশু

‘সাংসদের ওপরে আক্রমণকারীদের জীবন কঠিন হতে চলেছে’, সতর্ক করলেন অভিষেক

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তের চাকরির মেয়াদ ৬ মাস বাড়িয়ে দিল কেন্দ্র

হিঙ্গলগঞ্জের জনসভা থেকে বুলডোজার চালিয়ে রক্তাক্ত করার হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর

দ্বিতীয় দফার আগে ‘জিরো টলারেন্স’, ৩৬ ঘণ্টায় মধ্যে গ্রেফতার ১৫৪৩ দুষ্কৃতী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ